অবৈধ ভ্রুনের ইতিকথা //
সূঁচের মাঝে ঔষধ ঢেলে তুমি এমন করে কেন আমাকে কষ্ট দিচ্ছো বলতো ডাক্তার ?
-উহ তোমাকে মারছি,এটাও বুঝনা।
-কিন্তু আমার কি দোষ?
কিছুক্ষন ভাবনায় থাকে ডাক্তারের হাতের চিকন কাঁচি ,
-দোষতো ভয়ঙ্কর।তুমি একটি অবৈধ ভ্রুন।
-অবৈধ মানে কি ডাক্তার?
আবার চমকে উঠে তাকায় নিস্তেজ ভ্রুনের দিকে-
উহ, তুমি বড্ড জ্বালাচ্ছো।দৈনিক এতো ভ্রূন ধংস করি তবু কেউ এতো উচ্চ-বাচ্চো করেনা।
-ওটাইতো।আমাদের মার কেন?কি হলে আমরা তোমাদের কাছে বৈধ হতাম ?
ডাক্তার হেসেই খুন-তোমাদের বাবা মা যদি বিয়ে করতো তাহলেই তোমরা বৈধ হতে।
-ও এই কথা।শুধু ওই কাগজ হলেই কি জন্ম দেওয়ার লাইসেন্স পেয়ে যায় সবাই।
তাইতো বলি,পাশের ফ্ল্যাটের নবারন দৈনিক বউকে পেটায়,তাও কি সুন্দর বছর ঘুরেই তাজা মানুষ জন্মায়।
ডাক্তার আবার কিছুটা সময় ভেবে বলে-নিশ্চই তাদের মধ্যে ভালোবাসাও আছে।
-কি বললে তুমি ?তবে কি আমার বাবা মার মধ্যে ভালোবাসা ছিলোনা ? তবে কি আমার বাবা পরম যত্নে আলিঙ্গন করেনি আমার মার শরীর?
-এটা ভালোবাসা না, অপরাধ।পাপ।
-অসম ভালোবাসা কি তবে শুধুই অপরাধ।আর সেই অপরাধের শাস্তি পেতে হবে আমাকে?
-উহ , তোমার বক বক থামাও।এবার তোমাকে ময়লার ঝুড়িতে ফেলবো ।
-যাচ্ছি ডাক্তার ,কেবল একটা কথা বলে দাও-ভালোবাসায় কি বৈধতা নেই ,কাকে বলে অবৈধ ভালোবাসা ?
একটি খত বিক্ষত ভ্রুনের আর্তনাদ রেখে যায় অযাচিত কিছু প্রশ্ন যার দায় বহন কোরবার শক্তি এ সমাজের নেই।নিয়মের জন্যে মানুষ , নাকি মানুষ নিয়মের জন্যে এ প্রশ্ন আজো প্রাচীরের মতোই আমাদের আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখে সারাক্ষন।
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।