রাগের পাহাড় –
অমন করে গোমড়া মুখে কেন বলো তাকিয়ে থাকো ?
হাজার ডাকাডাকির মাঝেও কেন তুমি নীরব থাকো?
বুকের ভেতর ভয়ের কাঁপন একলা জাগে ,
যেই হাসিতে বানের জলে ঝরনা ঝরে –
তাকে কেমন কঠিন হাতে দমন করো।
রাগের পাহাড়-কেমন করে এমন ভাবে দূরে থাকো?
ঝিরঝিরি এই নরম শরীর তোমার বাহু জড়িয়ে থাকে,
স্বপ্ন কিংবা জাগরনে কেবল তোমার তপস্যাতে ।
ও রাগের পাহাড়-অভিমানের দুয়ার ভাঙ্গো ;
আর একটি বার ওই উচ্ছসিত হাসির মাঝে
নরম নদীর সেতু গাঁথো।
রাগের পাহাড় ,রাগের পাহাড় –এবার না হয় ক্ষমা করো ;
ভুল হয়েছে,কান মলেছি-নাওনা আবার আলিঙ্গনে।
সূর্য হেলে পূব আকাশে ,পাখীরা যায় নীড়ে ফিরে ;
গোধূলী রঙ মিশবে গিয়ে আমার –তোমার কপোল জুড়ে ,
রাগের পাহাড় চলো ভাসি লালচে আলোর আহবানে ।।
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

