যখন তখন মুঠো ফোনে হামলা করি;
মেসেজ দিয়ে টেক্সবক্সটা ভরিয়ে ফেলি ।
কমেন্ট আর এই অযাচিত লাইক বাটনে বিরক্ত তুই ;
বুড়ো কালে কিশোরীময় আচরনে বিদগ্ধ তুই ।
তোর সুনিপূন সাজানো ঘর, বালিশ –তোষক;
সাজানো থাক আলমারীটা ,
বুক সেলফে সাজানো থাক আমার বইয়ের মলাটখানা।
তাতেই আমি ধন্য হবো,
উঁই পোকাদের আক্রমনে মাঝে মাঝে কুকড়ে যাবো।
তখন না হয় আলতো হাতে মুছিয়ে দিস ,
পুরোন এক ছেঁড়া কাঁথায় ধূলোগুলো জমাট বাঁধুক।
যতোখানি জমাট বাঁধে কষ্টরা এই বুকের মাঝে ।
দিব্যি আমি কাটতে থাকি প্রতি রাতে –
জ্বালাবোনা ,প্রমিস করি বারে বারে ।
তাওতো আবার বেহায়া এক মেয়ের মতোন তোর জন্য ভেবেই মরি ,
দোষটা আমার ,বন্ধ থাকা জানালাটা খুলে দিলাম ;
আসতে দিলাম উতল হাওয়া;
সেই হাওয়াতে মিশে গেলাম সেই সে আমি রোবটিনী।
তুইতো কেবল অটল পায়ে বৃক্ষ হয়ে রয়ে গেলি।
ছায়াবিহীন-বৃষ্টি বিহীন একা একা বেঁচে থাকা ,
ক্ষতি আবার এমন কি বল ?
এইতো ছিলো কপালে মোর ভাগ্য রেখা।।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



