somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঊষার কান্নাঝরা শেষ আলিংগন //

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কে কবে কখন এক মুঠো উষ্মতা নিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল আজ আর চেষ্টা করেও মনে করতে পারি না।সময় খুব ভালো উপসর্গ ।সব কিছুই এক সময় ভুলিয়ে দেয়, যেমন ভুলেই গিয়েছিলাম ৩০ শে অক্টোবর।মানুষের আগমনের দিন খুব আনন্দের ,ক্যালেন্ডারের পাতা উল্টাতে হয় না তার তারিখ মনে রাখতে।কিন্তু প্রিয় মানুষের পৃথিবী থেকে চলে যাওয়া –সেটা আর পঞ্জিকা দেখে বের করতেও মন চায় না।আর তা যদি হয় বাবা ,তাহলেতো আর মনে করতে যাবার প্রশ্নই ওঠে না।আমি মনে করতে চাই না,সত্যি মনে করতে চাই না –বাবা আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে,কোন ভিসার বদৌলতে ইচ্ছে করলেই সেই দেশে যাওয়া যায় না।
বাবা ছিল আমার ছোট্ট আকাশে বিশাল এক বটবৃক্ষ, যার ছায়ার আভরণে কি এক অজানা নিরাপত্তা প্রতিনিয়ত অনুভব করতাম। আমার এই যে হুট করে ঘুরতে চলে যাওয়ার বাজে অভ্যেস সেটা আমি পেয়েছি বাবার কাছ থেকেই। সরকারী চাকুরিজীবি বাবা কিছু দিন পর পরই ট্যুরে যেতেন ,ঙ্কিন্তু তার ব্যাগ গোছানোর আগেই আমার নিজের ব্যাগ আগে গোছানো হতো।এখন বাবা ব্যাগ না গুছিয়েই এমন জায়গায় চলে গেছেন যেখানে যাবার সাধ্য আমার নেই।আমার সমস্ত অন্যায় ,আমার ভুল সব কিছুকে বাবা মুষ্ঠিতে নিয়েই বুঝি চলে গেলেন।যাবার সময় আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারিনি,পায়ে ধরে বলতে পারিনি –বাবা ,আমাকে মাফ করে দিও।সেই না পারাটা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়,কেবল মনে হয় -আর একটা বার,শেষ একটা বার যদি সুযোগ পেতাম তাহলে চিৎকার করে বলতাম-আমাকে ছেড়ে যেও না বাবা,খুব ভুল হয়ে গেছে।
প্রতি শুক্রবার আমি সাদা একটা কাপড় দিয়ে বাবার ছবি মুছি,এটা এখন অভ্যেস হয়ে গেছে।মনে হয়-এইতো বাবা অফিসে গেছেন।বিকালের আজান দিলেই হাতে দু’ডজন ফল নিয়েই ঘরে ঢুকে বলবেন-আমার মা কোথায়? আমার মনে পড়ে না,বাবা আমাকে ছোট মা ছাড়া আর কিছু ডাকতেন কিনা।আর প্রায়ই বলতেন-তুই আমার বড় মার চেয়ে কিন্তু সুন্দর না। তার বড় মা মানে আমার দাদী।অসম্ভব মেধাবী এবং রূপবতী মহিলা ছিলেন তিনি।দাদী চলে যাবার পর বাবাকে আমি যেভাবে কাঁদতে দেখেছি,এমন করে কাছ থেকে কোন ছেলে মানুষকে বাচ্চাদের মতোন কাঁদতে দেখিনি।আমার প্রতি বাবার অভিমান ছিল পাহাড় সমান,বাবা আমার জন্য কাঁদতেন।তবে চোখের পানি আড়াল করে কাঁদতেন।পিজি হাসপাতালের শেষ দিন গুলিতে বাবা খুব একা ছিলেন, আমি বুঝতে পারিনি –ক্যান্সার মানুষকে এভাবে তিলে তিলে শেষ করে।বুঝলে হয়তো ইউনিভার্সিটি না গিয়ে পুরো সময়টা বাবাকে দিতাম।এখন আমার ক্লান্ত সময় ,ব্যস্ত সময় –কাউকে দেবার নেই।আমি শুন্য হাতে প্রতীক্ষা করি –আর এক বার কেউ বলুক-মা ,তোর জন্যে কি আনবো?
আর একবার কেউ আমাকে গভীর আলিংগনে জড়িয়ে ধরে একটু কাঁদুক।আর একটিবার বলুক-আয় মা,বুকে আয়......
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×