পুণরায় শূণ্য থেকে শুরু
শেষ হতে হতেও আচমকাই পূর্ণ হয়ে গেল
উনচল্লিশ বছরের নারী জীবন।
বুবুক্ষু এ হৃদয়ে হঠাৎই তোমার আবির্ভাব;
যেন পূণর্জন্ম হলো আমার।
কষ্টিপাথরে ঘেরা শুষ্ক ভূমিতে
ক্রমশ ঝরনা বইছে এখন।
আমার লাজ লজ্জা আভরণ সবই
তোমার হাতে সমর্পিত।
তোমার এক জোড়া চোখ
যেখানে ডুব দিতেই ঘুরে আসতে পারি
সমগ্র বঙ্গোপসাগর।
একটুখানি উষ্ম আলিঙ্গন ভাসিয়ে নিয়ে যায়
অস্তিত্বের শেষ সীমানায়।
তুমি কি হারিয়েছ অথবা পেয়েছ জানিনা।
তবে আমি যা হারিয়েছি;
পাওয়ার আনন্দে মিলিয়ে গেছে ;
অশ্রু ভেজা জলে।
-----------------------------------------------
কবিতা লেখা ছেড়েই দিয়েছি, পুরনো লেখা এডিট করে দিলাম দিশেহারা রাজপুত্রের জন্য।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


