বিস্মিত হই বিকৃত ইচ্ছায়-
প্রবল ঘৃণায় মুখ বেঁকে যায়-
তারপর ও কিছুতেই যেন কিছু যায় আসেনা,
জীবনযাপনে কোনও পরিবর্তন আসেনা তার।
তাহলে আমি কেন মাথা নিচু করে হেঁটে যাই?
দোষ তো আমার নয়!
আমি তো কিছু করিনি!
তবে কেন আমি পত্রিকার হেডলাইন হই?
আমার ছবি কেন পত্রিকার পাতায় করে পৌঁছে যায় সবার ঘরে ঘরে?
ধর্ষকের জায়গায় কেন ধর্ষিতা হয়ে আমাকেই মেনে নিতে হয় কারাজীবন?
এটাই কি আমার ন্যায় বিচার?
এই কি আমার গনতান্ত্রিকতা একবিংশ শতাব্দীতে?
নাকি আজও বিরাজমান আইয়ামে যাহ্লিয়াত?
আমি আবারও বিস্মিত হই- বিপন্ন বিস্ময়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

