somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ১ -- মংলা থেকে সুন্দরবন

০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনায় গেছিলাম অফিসের কামে। সাত দিনের লম্বা ট্যুর। মাইনসে ফোনে কথা কয় আর নেটওয়ার্ক আমাগো দেইখা রাখতে হয়। গাড়িতে বইসা বইসা নেটওয়ার্ক চেক করণের কাম করতে করতে যখন বোর হয়ে যাচ্ছি তখন কতিপয় দুষ্টু কলিগের বদ বুদ্ধি গ্রহণ কইরা কামে ফাঁকি মাইরা ঘুইরা আসলাম সুন্দরবন (বস দের কানে যেন না যায় X(()। যাওনের পথের কয়েকখানা ফটুক আপনাগো লগে শেয়ার করলাম। ভালা লাগলে বইলেন, পরের পোষ্টে সুন্দরবনের এক জুরাসিক পার্কের গল্প বলিব।



হ্যা জনাব, খুলনা থেকে মংলা যাইতে মুড়ির টিনের বিকল্প নাই। ভাড়া হইলো ৪৭ টেকা। সময় লাগবো ঘড়ি ধইরা এক ঘন্টা বিশ মিনিট। গাড়ির বাইরের চেহারা দেইখা বিচার কইরেন না। আওনের সময় সোন্দর দেইখা গাড়িতে উঠতে গিয়া ২০ মিনিট বেশি লাগছিলো। (বাইরে যা ই দেখা যাক, ভিতরে বেবাক সদরঘাট)



ইহা রায়েন্দার মরহুম ছোট হুজুরের দান বাক্স। কি জামানা, গ্যাস সিলিন্ডারে মাইনসে এহন পয়সা ফেলে।



খেয়া পার হয়ে তারপর সুন্দরবনের নৌকায় উঠতে হয়। পারাপার ভাড়া প্রতিজন তিন টাকা।



ইহা একটি বিশাল ওরস্যালাইনের টান্কি। মংলার সব মাইনসেরে ওরস্যালাইন সাপ্লাই দেয় ;)



ভয় পাইবার কিছু নাই। আমরা অন্য নৌকায় উঠছিলাম।



এইখান থিকা নৌকায় উঠতে হয় :D:((X((

এইবার দেখেন যাত্রাপথের দুইপাশের কিছু দৃশ্য...









ঘরের মইধ্যে নৌকাখান যে কেনো উঠায় রাখছে বুঝতাছি না।



বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ :P



নৌকার জানালা দিয়ে দেখা।


হাতে যদি চার-পাঁচ ঘন্টা সময় থাকে তবে খুলনা গেলে মংলা হয়ে করমজল পর্যন্ত ঘুরে আসতে পারেন। ছাউনিওলা নৌকা ভাড়া পাবেন ৩০০-৪০০ টাকায়। আবার কমন কিছু বোট আছে ওগুলোতেও যেতে পারেন। আর যদি হাতে চার-পাঁচ দিন সময় থাকে তাইলে পুরা সুন্দরবন ঘুরতে ভুলবেন না। নাইলে দুধের স্বাদ ঘোলে মিটাইতে হইবেক।

করমজলের ছবিগুলো আরেক পর্বে। অহন যাইগা :)

পর্ব : ২ -- করমজল, এক টুকরো সুন্দরবন
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×