somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে বইসা বিবাহনামা পড়তাছি ... আহারে পুরান দিনগুলাই ভালা আছিলো :((

২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামুতে দেবদূতের বিবাহনামা পইড়া পইড়া নিজেরটাও লিখবার মন চায় B-) আমার কি দোষ, বিবাহ নামা পইড়া, মাইনসের পেরেম পিরিতির কাহিনী শুইনা পুরান দিনের কত কতা মনে পইড়া গেলো। ভাইবা ভাইবা নিজেরেই বলি আহারে কি দিন আছিলো :D কি দিন আইলো /:)

আমি কিনছিলাম ছিটিছেল। হেই ছিটিছেল কিইন্না আনবার পরের দিনেই রিকশার পিছে গাড়ির ধাক্কা, আমি হাত পায়ে বেন্ডেজ বুন্ডেজ বাইন্ধা বিছনায়। আহারে হারা রাইত কত কান্না কাটি :(( আম্মায় খাইতে ডাকলে কই পায়ে ব্যাথা যাইতে পারুম না, আর ফোনে চার্জ গেলে গা রাইত বিরাইত উইঠা চার্জার খুইজা চার্জ দিতে দৌড়াই, ব্যাথা বুথা তখন যায়গা। ছিটিছেল আছিলো ওস্তাদ কুম্পানি, হেগো ফোনের দাম কম, হারা রাইতে একবারও লাইন কাটে না আবার পরথম মিনিটেও দুই টেকা কাটে না। ওগো কুনো কাডাকাডি নাই পুরাই ফিরি B-) সেই ফিরির ধাক্কায় হারা রাইত কতা কইয়া দিনের বেলায় কেলাসে ঝিমাই, লেকচার মুকচার কান দিয়া ঢুকে না, বিকালে যাইয়া খাইয়া না খাইয়া ঘুম, রাইতে ছিটিছেল আবার পরদিন ঝিমানি.... কিয়ের পড়া কিয়ের কি, পরীক্ষা আইলে চোখে মুখে খালি আন্ধার আর আন্ধার, রেজাল্ট খারাপ করলেও ঝাড়ি খাই আবার কতা না কইলেও ঝাড়ি খাই... আহারে কি দুস্ক :D

ভালোবাসার এই দুষ্টু চক্রে ঘুরপাক খাইতে খাইতে ভালাই দিন যাইতাছিলো, মাঝখান দিয়া ভার্সিটি লাইফ শেষ হয়া গেলো /:) আহারে সেই কি দুস্ক। বাপের হোটেলে খাইতে কেমুন কেমুন লাগে, ঐদিকে হবু বউএর লাইগা প্রস্তাব ট্রস্তাব আওনের শুরু - ছিটিছেল মিটিছেল তখন মাথায় উঠছে, সারাদিন বইসা বইসা চাকরির চিন্তা করি। এর মইদ্ধে বউ এর চাকরি হইয়া গেলো :-* কি অপমান কি অপমান /:) কাম কইরা টেকা নিমু তাও কেউ ডাকে না, আমি মাইনসের দুয়ারে দুয়ারে নিজের বৃত্তান্ত লিখি /:) দুনিয়ার ফাউলতম এই কাম করতে করতে হঠাৎ কপালের দরজা খুল্লাম খুল্লা হইয়া গেলো :) এরেই কয় কপাল, খুলছে তো খুলছে দেখি একলগে দুই তিনটা দরজা খুইলা গেছে গা, কারে ছাইড়া কার কাছে যাই এমন অবস্থা আরকি :D তহন তো আর বুঝি নাই দরজা খুললো না কপাল ফাটলো, লাফাইতে লাফাইতে এক দরজা দিয়া ঢুইকা পড়লাম X(

ভালোবাসার দুষ্টু চক্করই ভালো আছিলো, অহন তো আর অফিসে ঝিমানো যায় না /:) তারপরে কামে ঢুকনের সাত দিনও যায় নাই কয় বগুড়া যাও, রাজশাহী যাও, খুলনা যাও। নতুন পাইয়া আমারে দিন দুনিয়া ঘুরাইতে লাগলো আর আমিও কামের ফালতু চক্করে পইড়া দেশের এই মাথা থাইকা আরেক মাথায় ঘুরপাক দিতে লাগলাম। আগে তো তাও চউক্ষের দেখা পাইতাম অহন সেইটাও কপাল থেকে খইসা পড়লো। আবার ছিটিছেল তয় অহন মামুরা চালাক হইয়া গেছে, ফিরির দিন শেষ। তার উপরে সারাদিন মাইনসের বাড়ির ছাদে মাদে উইঠা রাইতে কতা কওনের এনার্জি শেষ। তয় কপালের নাম রাজ কপাল, মাস দুয়েক পরেই দেখি আর বাইরে পাঠায় না, ঢাকাতেই কত্ত কাম :) খুশিতে যখন ফাল দিতাছি আবার গেন্জাম :-*

এইবার বাপ মায়ের ডাইরেক্ট হস্তক্ষেপ। সুখের দিনরে আল-বিদা, দুখের দিনের শুরু :(( গেইম ওভার যারে কয়... তো সেই পরকাল জীবন থুক্কু বিবাহ জীবন নিয়া আরেকদিন পোষ্টাইবো, আইজকা যাই।

বিবাহনামার সেকেন্ড পার্ট : অর্ধমৃত সময়ের গল্প গুলো ;)
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ বিকাল ৪:২১
৩২টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×