একটি ফুল...।
রোকেয়া ইসলাম...
শুধু একটি ফুল চাই আমার...
চাই এই মনের খোরাক মিটাবার।
হোক সে গোলাপ, রক্তকরবী, জুই, বকুল,
বা গন্ধরাজ, কৃষ্ণচূড়া বা শীমুল।
হোক সে যে কোন ধরনের ফুল ,
নাম না জানা ঘ্রানহীন কোন বনফুল ,
নাইবা থাকুক তার পাপড়ির কোন বাহার ,
বা না থাক কারো কাছে কোন মূল্য তার।
হোক সে যে কোন রঙের ,
বা হোক সে যে কোন জাতের,
থাকুক পরে কোন পথের ধুলায়,
ফুটুক সে সকাল সন্ধা যে কোন বেলায়।
শুধু একটি ফুল চাই আমার...
তা এই মনের চাহিদা মিটাবার।
হোক সে টগর, হাস্নাহেনা, চম্পা চামেলি,
বা লিলি, কেয়া, গাঁদা, শিউলি,
ঘাস ফুলও যদি হয় বেগুনি বা সাদা,
হোক সে যতই সাদামাটা,
ক্ষতি নেই যদি না হয় মনের মতন,
ফুল হলেই হবে-
তা হোক সে যেমন তেমন ,
নাই থাকুক তার মৌ মৌ কোন ঘ্রান,
নাই থাকুক সেথায় ভ্রমরের কোন গান।
ফুটুক সে ঝোপ ঝাড় বা পথের ধারে,
বা কারো ঘরের বারান্দার কোন ঝারে।
শুধু একটি ফুল চাই আমার।
চাই এই মনের দুঃখ ঘুচাবার
হোক সে দামি অথবা কমদামি,
সূর্যমুখি, জবা, কদম কামিনী,
বা চন্দ্রমল্লিকা, রজনিগন্ধা শাপলা, বেলি,
না হয় দোলনচাঁপা পলাশ, পদ্ম, বা শেফালি।
যে কোন একটি ফুল চাই আমার।
শুধু একটি ফুল...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



