ছবি-তামাবিলে ১২৭৫ নম্বরের এই আন্তর্জাতিক সীমানা পিলার আর থাকছে না (ডানে) বাংলাদেশের এই ভূমি নিয়ে যাচ্ছে ভারত
গতকাল শনিবার সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার তামাবিল সীমান্তে কয়লা ব্যবসায়ী ও স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে আবারও স্থগিত হলো তামাবিল সীমান্তে জয়েন্ট বাউন্ডারী ওয়ার্কিং গ্রুপ-এর জরিপ কাজ। ৩ একর ভূমি ছেড়ে দেয়া বা পিলার প্রতিস্থাপনের কিছুই জানে না যেমন বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি, তেমনিভাবে সীমান্তবাসীও এর খবর জানে না। মুখ খুলতে চান না জরিপ অধিদফতরের কর্মকর্তারাও। এ নিয়ে তামাবিল কয়লা ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গতকালের সীমান্ত জরিপ স্থগিত করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। তবে যে কোন সময়ে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত এ জরিপ কাজ চলবে বলে জানা যায়। গত ২ ও ৩ জুন সচিব ও হাইকমিশনার পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত আজো জানেনি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার জনগণ। গতকাল জরিপ কর্মকর্তাদের কাছে চির অবহেলিত, জৈন্তাপুর উপজেলার জনগণ জানতে চায়, কিসের বিনিময়ে, কাকে খুশি করার জন্য তামাবিল স্থল বন্দরের ৩ একর ভূমি ভারতকে ছেড়ে দেয়া হচ্ছে। কোন সদুত্তোর না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন জনগণ। তারা দ্ব্যর্থহীন ভাবে জানান, প্রয়োজনে জীবন দিয়ে হলেও ১ ইঞ্চি জমিও ভারতের হাতে তুলে দেব না। বিক্ষোভকারীদের শান্ত্বনা দিতে ছুটে আসেন সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রতিবেদকের সাথে আলাপকালে কয়লা ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তামাবিল সীমান্তে কোন প্রকার অপদখলীয় ভূমি নাই। তবে কেন ভূমি ভারতকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ।
পাদুয়া সীমান্তে ১২৭০ থেকে ১২৭১-এর ৭এস নং পিলার পর্যন্ত তিনটি খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করে বাংলাদেশের ভূ-খন্ড ভারতকে দেওয়ার পর আজ আবারও সিলেট'র বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর তামাবিল সীমান্ত এলাকার ১২৭৫ নং পিলারের ১এস থেকে ৭এস পিলার পর্যন্ত অতি মূল্যবান বাংলাদেশের ৩ একর ভূমি ছেড়ে দিতে পারে বাংলাদেশী জরিপ টিম। এ নিয়ে জরিপ টিমের সাথে আলাপকালে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলেও উচ্চ পর্যায়ের নির্দেশে গতকাল সকাল ১০ টায় ৩ একর ভূমি ভারতকে বুঝিয়ে দেয়ার কথা স্বীকার করেন।
বিজিপি ৫ ব্যাটলিয়নের সিও লেঃ কর্ণেল মোঃ শফিউল আজম জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে উভয় দেশের জরিপ দল কাজ করছে। ভূমি ছেড়ে দেয়া বা পিলার স্থাপন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। পাদুয়া সীমান্তে বাঁশের খুঁটি বসানোর ব্যাপারে তিনি জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উচ্চ পর্যায়ের বৈঠকে। জরিপ অধিদফতরের মহাপরিচালক ইকবাল হোসেন ফোনে জানান, সীমান্ত সমস্যাটি দীর্ঘদিনের। বিষয়টি ঝুলন্ত না রেখে সকল মহলের গ্রহণযোগ্য সমাধান হউক এটা তিনি প্রত্যাশা করেন। তবে তিনি বলেন, উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যা সিদ্ধান্ত হবে তার বিরুদ্ধে কিছু বলার থাকবে না। গত বছরের ডিসেম্বর থেকে অদ্যাবধি সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দু'টি জরিপ টিম দীর্ঘদিন থেকে কাজ করলেও এর কোন সুফল দেখতে পায়নি সীমান্তের জনগণ। জরিপ টিমের সহকারী পরিচালক দবির উদ্দিন সাংবাদিকদের জানান এব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ৪৪ বছর পর আবার কেন সিলেট সীমান্তে জরিপ কাজ করে পিলার স্থাপন করা হচ্ছে কার স্বার্থে যা জানতে চায় সীমান্তবর্তী এলাকার জনগণ।
গত ২০০২ সালে সীমান্তে উভয় দেশে মাঠ পর্যায়ে যে জরিপ কাজ হয়েছে ১০টি স্থানের জমিগুলি ও বিভিন্ন ব্যক্তি ও বাংলাদেশের সরকারের নামে রেকর্ড হয়। তখন ভারত কোন প্রতিবাদ করেনি। উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তামাবিল সীমান্তে ১২৭৫ নং পিলার এর ১এস থেকে ৭এস নং পিলার পর্যন্ত প্রায় ৩ একর দেশের সর্ববৃহৎ দ্বিতীয় স্থলবন্দরের অতি মূল্যবান ভূমি ভারতকে ছেড়ে দিতে পারে বাংলাদেশ সরকার। আর ছেড়ে দিলেই গর্জে উঠবে সীমান্তবর্তী উপজেলা জনগণসহ সিলেটবাসী। আর এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে সাফ জানিয়ে দিলেন গতকালের বিক্ষোভকারীরা।
প্রথম আলু তোমার জন্য সুসংবাদ, সিলেটের পাদুয়ার পর এবার তামাবিলের ৩ একর ভূমি নিয়ে যাচ্ছে ভারত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।