somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবি ছাত্র-শিক্ষক নির্যাতনে ফেঁসে যাচ্ছেন ফখরুদ্দীন-মঈন

০৬ ই জুলাই, ২০১১ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের নির্যাতনের ঘটনায় ফেঁেস যাচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনা প্রধান মইন উ আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলের ওই ঘটনায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য তাদের দায়ী করেই সংসদীয় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার এ প্রতিবেদন চূড়ান্তের প্রাথমিক আলোচনা শুরু করবে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ নম্বর উপ-কমিটির ৮ম বৈঠকে এ আলোচনা শুরু হবে। বেলা ১১টায় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তদন্ত প্রতিবেদন প্রস্তুতের ব্যাপারে ওই বৈঠকে প্রাথমিক আলোচনা হবে। প্রতিবেদনটি কত দিনে চূড়ান্ত হতে একটু সময় নেয়া হবে।
কমিটি মনে করছে ওই সময়কার গ্রেফতার-নির্যাতনের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় জড়িত ছিল। এ জন্যই তারা ফখরুদ্দীন ও মইনকে স্ব-শরীরে হাজির করে আলোচনা করতে চেয়েছে। ওই দুই প্রভাবশালী যদি নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগ খন্ডন করতে চান তবে কমিটির পরবর্তী বৈঠকের আগেই তাদের সাথে মেইল বা টেলি-কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর তারা যদি যোগাযোগ না করেন তবে কমিটি ধরে নেবে তাদের বিরুদ্ধে যে বক্তব্য এসেছে তাই সঠিক এবং নির্যাতনের ঘটনার সাথে তাদের সমপৃক্ততা রয়েছে। এমনটা ঘটলে ফখরুদ্দীন ও মঈনকে দায়ী করেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে। এরপর আর ওই দুই জনের কাছ থেকে কোন সাড়া পায়নি কমিটি।
গত ২৭ ফেব্রুয়ারি নিজেদের ৪র্থ বৈঠকে ফখরুদ্দীন ও মইনকে প্রথমবারের মত তলব করে এই উপ-কমিটি। গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত ৫ম বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এই দুই কুশীলব কমিটিতে হাজির না হয়ে যুক্তরাষ্ট্র থেকে তাদের লিখিত বক্তব্য পাঠান। কমিটি তাদের ওই বক্তব্য গ্রহণ না করে 'অর্থহীন' মন্তব্য করে এবং গত ৫ জুনের ৭ম বৈঠকে তাদের আবারো তলবের সিদ্ধান্ত নেয়। এবারও সেই একইভাবে হাজির না হয়ে কমিটিকে চিঠি পাঠায় তারা। এরই প্রেক্ষিতে কমিটি উপরোক্ত সিদ্ধান্ত নেয়।
এদিকে কমিটির কালকের বৈঠকে আলোচিত এই তদন্তের আবেদনকারী ৫ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন ও মো. আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় কুমার ভৌমিক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম. শামসুল আলম এবং দৈনিক সংবাদ'র ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান। ইতিমধ্যে এ ৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নাঈমুল আজম খান নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বছর ১৯ আগস্ট সভাপতি রাশেদ খান মেননকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই উপ-কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×