প্রচন্ড খুশির খবর
ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা 
০৮ ই মে, ২০১০ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রিটেনে বাংলাদেশীদের শত বছরের অভিবাসনের ইতিহাসে এই প্রথম হাউস অব কমন্সে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেয়া সিলেটের মেয়ে রুশনারা আলী। গতকাল অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি নির্বাচিত হন। এই আসনে ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
রুশনারা তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী আজমল মাশরুরকে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে এই ইতিহাস গড়েন। ৩৫ বছর বয়সী অক্সফোর্ড গ্রাজুয়েট রুশনারার প্রাপ্ত ভোটের সংখ্যা ২১ হাজার ৭৮৪। প্রতিদ্বন্দ্বী আজমল মাশরুর পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। একই সঙ্গে রুশনারা পাঁচ বছর আগে লেবার দলের হেরে যাওয়া এই আসন পুনরুদ্ধার করেন। এর আগে একটানা ৫০ বছর (২০০৫ সাল পর্যন্ত) আসনটি লেবার দলের ছিল। গত মেয়াদে রেসপেক্ট পার্টির নেতা জর্জ গ্যালওয়ে এই আসনে জয়লাভ করেছিলেন। বর্তমান নির্বাচনে গ্যালওয়ে এই আসন ছেড়ে দেয়ায় এবং সব রাজনৈতিক দল বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী দেয়ায় ব্রিটিশ পার্লামেন্টে এখন থেকে একজন বাংলাদেশী যাওয়ার পথ সুগম হয়েছে।
Click This Link
আশা করি তিনি আনোয়ারের মত বৃটিশদের দালাল হবেন না।
যদিও তা সম্ভব না।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন