somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেতনের ২৫ হাজার টাকায় শুরু ব্যবসা এখন ৩০০০ কোটি টাকার মালিক

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় বলে, চেষ্টা না-থাকলে ভাগ্যও মুখ ফিরিয়ে থাকে। শশী কিরণ শেট্টির মনে ছিল অদম্য ইচ্ছে। জেদ। সেই জেদই তাঁকে ২৫ হাজার টাকার মালিক থেকে আজ ৩ হাজার কোটি টাকার ধনকুবের তৈরি করেছে। রাজেশ খান্নার মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো আশীর্বাদ কিনেছেন আগেই। এবার সেই বাংলো ভেঙে বহুতল তৈরির পরিকল্পনা করছেন শশী। কিন্তু আজ শশী যত সহজে মুম্বাইয়ের বাণিজ্য-দুনিয়ায় বিরাজ করছেন, এই সম্পত্তির মালিক হওয়ার পথটা ততটাই কঠিন ছিল।
পারিবারিক ব্যবসা যখন বন্ধ হয় তখন শশী ২২ বয়সের যুবক। অনিশ্চিত ভবিষ্যত্‍ আর একরাশ স্বপ্ন সঙ্গী করে পাড়ি দিলেন মুম্বাই। শুরু করলেন চাকরির আবেদন। একের পর এক জায়গায় না শুনতে শুনতে যখন ক্লান্ত, তখন ঘুরতে ঘুরতে একদিন পৌঁছালেন মুম্বাইয়ের বন্দরে। দৈত্যাকার জাহাজগুলি দেখে স্বপ্নের জালটা ফের বোনা শুরু করলেন। মনে মনে ঠিক করলেন, এখানেই কিছু একটা করবেন। বন্দরেই একটি ছোট কোম্পানিতে অল্প বেতনের কাজ নিলেন। শুরু হল চাকরি-জীবন।
কিন্তু শশী কিরণ শেট্টি অল্পে সন্তুষ্ট থাকার পাত্র ছিলেন না। তাই ছোট সংস্থাতে কাজ করতে করতেই বড় স্বপ্নের ঘর ঘোছানো শুরু করলেন। কোনাে ক্ষেত্রে উন্নতিতে অন্যতম হাতিয়ার হল জনসংযোগ। শশী তাই প্রথমে বাড়াতে লাগলেন জনসংযোগ। বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন, ম্যানেজার, বন্দরের অন্যান্য কর্মীর সঙ্গে 'বন্ধুত্ব' শুরু করলেন। বুঝে নিতে লাগলেন কীভাবে ব্যবসার খুঁটিনাটি। এই করতেই কেটে গেল ৪ বছর। হাল ছাড়েননি। বেতন থেকে বাঁচিয়ে জমালেন ২৫ হাজার টাকা। সেই টাকা নিয়েই শুরু করলেন লজিস্টিক ব্যবসা।
মুম্বাইয়ের ডিমেলো রোডে ব্যাপার ভবনে একচিলতে অফিস তৈরি করলেন। কর্মী সংখ্যা ৪ জন। আয় একটু বাড়তে কিছু ট্রাক ভাড়া নিলেন মালপত্র পাঠানোর জন্য। কয়েকটি শিপিং কোম্পানি শশীর সঙ্গে চুক্তি করল। ট্রান্স ইন্ডিয়া সার্ভিসেস নামে একটি কম মূলধনের লজিস্টিক সংস্থা তৈরি করলেন। ব্যবসা থেকে যা লাভ হত, কর্মীদের মাইনে ও নিজের কাছে যত্‍সামান্য রেখে পুরোটাই ব্যবসার মালপত্র কেনার জন্য ব্যয় করতেন।
পৈত্রিক ব্যবসা ডুবে যাওয়া থেকে শশী শিক্ষা নিয়েছিলেন, লগ্নির বিষয়ে খুঁটিনাটি জ্ঞান থাকলে বড় বিপদের সম্মুখীন হতে হয়। তাই ব্যবসা একটু বড় হতেই ফাইনান্স বিশেষজ্ঞদের নিজের সংস্থায় নিয়োগ করলেন। ছোটখাটো লেনদেন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তই নিতেন অর্থনীতি বিশেষজ্ঞরাই। সেই শুরু। ধীরে ধীরে লাভ ঊর্ধ্বমুখী হল। ৫৬ বছর বয়সি শশী কিরণ শেট্টি বর্তমানে ৩ হাজার কোটি টাকার মালিক। অলকার্গো লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×