ক্যামেরা সম্পর্কে প্রশ্নগুলো শুধুই আমার জানার জন্য করা। এমনিতেই আমি ছোট মানুষ তার উপর ক্যামেরা সম্পর্কে জ্ঞান কম। তাই দয়া করে কেউ বিরক্ত হবেন না। আমার ছোট চাচা কোরিয়া থেকে আমার জন্য একটি ক্যামেরা/হ্যান্ডিক্যাম নিয়ে আসবেন, তাই তিনি আমাকে বলেছেন আমার পছন্দ মত একটি মডেলের নাম তাকে জানাতে। তবে তা বাংলাদেশি টাকায় ২০,০০০ বেশি হতে পারবে না। এজন্যই আপনারা যারা অভিজ্ঞ তাদের সাহায্য আমার প্রয়োজন। আশা করি ছোট ভাই কে কেউ নিরাশ করবেন না।
১। ২০,০০০ টাকার মধ্যে ভালো মডেল কি কি পেতে পারি?
২। ২০,০০০ টাকার মধ্যে যে ক্যামেরা, তাতে কি আমি ভিডিও করতে পারব?
৩। কামেরার ক্ষেত্রে কোন দেশেরটা ভালো?
৪। যদি হ্যান্ডিক্যাম কিনি তাহলে সেটা দিয়ে আমি কি স্টিল পিকচার তুলতে পারব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


