somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইয়াসিন খান
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

বেকার সম্প্রদায়

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশে নানা ধরনের জাতি ও সম্প্রদায় রয়েছে। সব জাতি ও সম্প্রদায় মিশে নতুন এক সম্প্রদায় জন্ম নিয়েছে আর সেই সম্প্রদায় বা গোষ্ঠীর নাম হচ্ছে বেকার সম্প্রদায়। বাংলাদেশে নামক রাষ্ট্রে সবচেয়ে অবহেলিত সম্প্রদায় হচ্ছে বেকাররা। অনেক ত্যাগ তিক্ষা মাধ্যমে পড়াশুনা শেষ করে প্রাইবেট পড়িয়ে যে কয়টা টাকা পাওয়া যায় তা দিয়ে চাকরির আবেদন করা তারপর দু একটা শাট প্যান্ট দিয়ে নিজেকে গুছিয়ে চলার চেষ্টা, এক কাপ চা আর নোনতা বিস্কিট, কোন কিছু খেতে ইচ্ছে করলে টাকা পেলে খাব, নিজকে নিজে বুঝানোর চেষ্টা বেকারদের মেয়ে বন্ধু থাকতে নেই, ধনী বুন্ধদের চলাফেরা দেখে গরীব হওয়ার সান্তনা, নিজের ভালো লাগার মানুষকে কিছু না বলতে পারা, সমাজের সব ধনী মানুষের অবহেলা, শপিংমল বা কোন দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অসহায় চাহনী আরও অনেক অনুভুতি যা লিখে শেষ করা যাবে না।
এই সব লেখার পিছনে তেমন কোন বিশেষ কারন নেই, আমার লেখা কখনও আমাদের এই বেকার সম্প্রদায়ের অবস্থার উন্নতির করতে পারবে না। কিছুদিন আগে আমার এক বন্ধু কোন রাজনীতিবিদের একটি লেখা লাইক দিয়েছিল, সেই সুবাদে তা আমার সামনে চলে আসে, সাধারনত কারো টাইম লাইন চেক করা হয় না, কিন্তু কেন যেন সেই রাজনীতিবিদের টাইম লাইনটা দেখতে ইচ্ছে করল, দেখলাম সেই রাজনীতিবিদ মহিলা দেশের কল্যানের কথা বেশ চিন্তা করেন। অনেক কিছু করেছেন দেশের জন্য বা করছেন আবার সরকারের সমালোচনা করছেন। একটা জায়গায় দেখলাম তিনি অনেক সোচ্চার, সেটা হচ্ছে মেডিকেল কলেজের প্রশ্নপত্র জালিয়াতি ব্যাপারটা নিয়ে, পরে জানতে পারলাম ওনার মেয়েও চ্যান্স পায়নি। কোন দল ক্ষমতায় থাকবে আর অন্য দলগুলি সেই দলের নানাবিধ গঠন মুলক সমালোচনা করবে, এটাই গণতন্ত্রে হওয়া উচিত। কিন্তু তেমন কিছু দেখছি না, জনসংখ্যা সমস্যার পরে আমাদের দেশের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে শিক্ষিত বেকার সমস্যা আর এই সমস্যা সমাধান যে কয়টা পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দিয়ে কিছু করা সম্ভবপর হবে কি না তা রাজনীতিবিদরা ভাল বলতে পারেন। বহুবিধ কোঠা পদ্ধতি, ত্রিশ বছর সরকারি চাকরির বয়স সীমা ইত্যাদি দিয়েকে আমাদের দেশের বেকার সমস্যা নিরসন সম্ভব কি না আপনাদের কাছে আমার প্রশ্ন থাকল?
আমাদের দেশের প্রায় সরকারি ৩৫টি ও ৭২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ১৯৯২ সালে বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয় আর নানাবিদ কারনে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করতে সময় লাগে প্রায় আটাশ বছর আর আটাশ বছর পর চাকরির আবেদন করতে আর আট নয়টা চাকরির পরিক্ষা দিয়ে সরকারি চাকরি মেয়াদ শেষ। কিন্তু এটা নিয়ে বা শিক্ষিত বেকারদের নিয়ে কোন দল বা ব্যক্তির মাথা ব্যাথা নেই। তাই আমি বলতে চাই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের সবচেয়ে নিকৃষ্টতম সম্প্রদায়।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×