ব্যাংকের চাকরির আবেদন করতে আর পে-অড্যার লাগবে না
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন থেকে আর চাকরির আবেদনের সঙ্গে টাকা নিতে পারবে না ব্যাংকগুলো। মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১০ সালে এক সার্কুলারে চাকরির আবেদনে ফি না নিতে অনুরোধ জানানো হলেও অনেক ব্যাংক তাতে সাড়া দেয়নি। ফলে নতুন করে এ বিষয়ে নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক। সাধরাণত চাকরির আবেদনের সঙ্গে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩শ' থেকে ৫শ' টাকা ফি নেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চাকুরির জন্য আবেদনরে সময় পে-অর্ডার বা ড্রাফট আকারে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে ২০১০ সালে এক সার্কুলার লেটারের মাধ্যমে ফি না নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়। এরপর কিছু ব্যাংকে চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের থেকে পে-অর্ডার বা ড্রাফট্ আকারে ফি নেওয়া হচ্ছে। এখন থেকে আর কোনো ধরনের ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
এর আগে মঙ্গলবার সকালে মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এক অনুষ্ঠানে গভর্নর ড. আতিউর রহমান চাকরির আবেদনে কোনো ফি নেওয়া যাবে না মর্মে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
courtesy by সমকাল
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন