রাস্তার শেষ প্রান্ত ধরে
বিধ্বস্ত নারী একাকী হেঁটে চলে ,
নির্বিকার , নিরাসক্ত বেশ্যা
টাকা গুনতে গুনতে
লাথি মেরে যায়
কৃত্রিমতার পসরা সাজিয়ে
স্থূল কামনায় ব্যাপৃত
আত্মমুখী হাজার দম্পতিকে , নিরন্তর ।
ময়লার স্তুপ জড় করে
আগুনে পুড়িয়ে দেওয়া হয় ,
ধোঁয়ায় মিলিয়ে যায় সব ।
স্থূল চেতনার আত্মশক্তিহীন সত্তারা
ধারাবাহিক রতিক্রিয়ায় মত্ত ,
কবে তারা সব পুড়ে ছাই হবে ?
টলটলে জলাশয় শুকিয়ে এলো বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



