somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতি নন্দীর ‘ স্টপার ‘ উপন্যাসটি সম্পর্কে মূল্যায়ন

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কোন বই সম্পর্কে মূল্যায়ন নিয়ে লিখবোনা ভেবেছিলাম । সেই সিদ্ধান্ত থেকে স্বেচ্ছায় সরে আসলাম । মতি নন্দী বলতে গেলে বাধ্য করলেন সরে আসতে । তার লেখা ‘ স্টপার ‘ উপন্যাসটি আমাকে পুর্বের সিদ্ধান্ত থেকে সরে আসতে বললো । আমি তাতে আগ্রহের সাথেই সাড়া দিলাম । সিদ্ধান্ত থেকে সরে আসবার ‘ ইগোকে ‘ প্রবল পরাক্রমে পরাজিত করলো মতি নন্দীর অনবদ্য লেখনী । এই পরাজয়ে কেবল আনন্দের উপস্থিতিই দেখছি । যাই হোক ব্যক্তিগত গল্পগাঁথার অর্থহীন বর্ণনার এখানেই ইতি টেনে দিলাম । সামনে চলে আসুক মতি নন্দীর ‘ স্টপার ‘ তার উজ্জ্বল উপস্থিতি সহকারে ।

রঙ্গীনময় একবিংশ শতাব্দী । জীবনযাপনের ধরণ থেকে শুরু করে পারিপার্শ্বিকতা সবকিছুতেই সরল , অনাড়ম্বর , আটপৌরে উপাদানসমূহ তার স্বীয় অস্তিত্ব হারিয়ে প্রায় সর্বস্বান্ত । চারপাশ থেকে বিচ্ছিন্ন মানুষজন তাদের ঘুমন্ত , জাগ্রত প্রত্যেক অবস্থাতেই খুঁজে ফিরছে সরলতা , অনাড়ম্বরতা সকল উপাদানসমূহকে । ব্যক্তিজীবনের প্রেম – ভালোবাসা থেকে শুরু করে সেই অন্বেষণ মাদক পর্যন্ত বিস্তৃত । তবুও অনেক কিছুই হারিয়ে গেছে । অনেক কিছুকেই বর্তমানে পাওয়া যায়না , পাওয়া যাবেনা । পাওয়া যাবেনা সত্তরের দশকের নিউজপ্রিন্টে ছাপা হওয়া বইয়ের গাঢ় , মোটা কালো অক্ষরগুলোকে । মতি নন্দী সেই সময়েরই একজন সন্তান । তার লিখিত উপন্যাস ‘ স্টপার ‘ সেই সময়েরই প্রতিনিধিত্বকারী এক সাহিত্য রচনা ।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কমল গুহ । কেবলমাত্র পেশাতেই নয় মগজে , মননে , আত্মা সর্বত্রই সে আদ্যপান্ত একজন ফুটবলার । বয়স চল্লিশের কাছাকাছি । বছর কুড়ি যাবত সে কেবল ফুটবলকেই চিনতে চেয়েছে , জানতে চেয়েছে , ঘর বেঁধেছে সুবিশাল মাঠ এবং ফুটবলের সাথে । এই প্রণয় উপাখ্যানকে স্থূল মস্তিষ্ক দিয়ে বিচার করলে কমল গুহকে একজন আপাদমস্তক বাস্তবজ্ঞান বর্জিত , জগত – সংসারের জন্য অচল মানুষ হিসাবেই বিবেচনা করতে হয় । তবুও কথা থেকে যায় । মানুষের স্বপ্ন এবং সেই স্বপ্নকে তার নিরন্তর যেই লড়াই , সৃষ্টিশীল ক্ষমতার প্রয়োগের পেছনে যেই শ্রম , আত্মত্যাগ , নিষ্ঠা তার থেকে মানুষকে বিযুক্ত করা যায়না , যেতে পারেনা । বিশেষত সেই মানুষ যদি সমাজের অবহেলিত , প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার সাথে যুদ্ধ করা কেউ হয়ে থাকে । সেই ক্ষেত্রে সেই মানুষ , সেই মানুষের স্বপ্ন , স্বপ্নের পেছনে তার আত্মত্যাগকে উপেক্ষা করার কাজটি সংবেদনশীল হিসাবে নিজেকে দেখতে চান এবং দাবী করেন কেউই করবেন না । কমল গুহ ঠিক তেমনই একজন । ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে হারাতে হয়েছে অনেক কিছু । তার পারিবারিক জীবন হয়েছে বিপর্যস্ত । আজীবন স্ত্রীর সাথে দূরত্ব রয়ে গেছে । ফুটবলের কারণেই তার মা বাবা কর্তৃক অবহেলিত হয়েছে এবং অবশেষে মারা গেছে এমনটা ভেবে বাবার প্রতি ঘৃণা নিয়ে বেঁচেছে কমলের ছেলে অমিতাভ । ভৌগলিক নৈকট্যের চাইতেও অনতিক্রম্য যেই মানসিক দূরত্ব প্রবলভাবে ক্রিয়াশীল তা কমলকে পীড়িত করেছে সবসময় । এখানেই শেষ হতে পারতো কমলের কাহিনী । কিন্তু কমলরা বারেবারে লড়াই করে উঠে আসে । এখানেই কমলদের বিশেষত্ব ।

ষাটের দশকের বিখ্যাত ফুটবলার কমল গুহের বয়স স্বাভাবিক নিয়মেই বেড়েছে । ক্রমেই শরীরটা ছেড়ে দিয়েছে । নষ্ট , ঘুণে ধরা সমাজের আপাদমস্তক যেই চুরি – জুয়াচুরি , ধাপ্পাবাজি দ্বারা পুর্ণ ঘরোয়া ফুটবল জগতও তা থেকে নিজেকে বাঁচবে কি করে ? সেই অপমৃত্যুই কমলকে বরাবর তার প্রাপ্য থেকে বঞ্চিত করে এসেছে । এককালের সাড়া জাগানো ‘ স্টপার ‘ কমল গুহ কালের গর্ভে শেষ হয়ে গেছে বলেই সবাই ভেবেছে । তার থেকেও অগাবগা অনেকে ভারতের হয়ে খেলেছে , বিদেশে ট্যুর করে এসেছে , অনেক ভালো ভালো চাকরী বাগিয়ে ধরাকে সরা জ্ঞান করেছে । কিন্তু তারা কেউই কমল গুহের ফুটবল চেতনার কনামাত্রও পায়নি । পায়নি কমল গুহের ফুটবলের পেছনে ধ্যানমগ্ন ঋষিসুলভ দৃড়চেতা স্পৃহা । তবুও কমল বিপর্যস্ত । তবুও কমল নির্মম সমাজের কষাঘাতে জর্জরিত হয় বারবার । তার মস্তিষ্ক , হৃদয় ক্ষত-বিক্ষত হয় । তবুও সে মনে রাখে তারই চোখের সামনে মরে যাওয়া তার আজীবনের গুরু প্রাণপ্রিয় পল্টুদার উক্তি “ ব্যালান্স , কমল , ব্যালান্স কখনো হারাসনি । “ কমল সব প্রতিকূল ঘটনার মুখোমুখি হয়ে কেবল আওড়াতে থাকে “ ব্যালেন্স , ব্যালেন্স রাখতে হবে । “ কমলের লড়াইয়ের ধরণে আসে নতুন মাত্রা । কমল দৈনন্দিন জীবনে পরাজিত হয় তবু দাঁতে দাঁত চেঁপে লড়াই করে । প্রতিটি স্তরে ‘ ব্যালেন্স ‘ বজায় রাখতে সচেষ্ট হয় ।

কমল গুহের ফুটবল ক্যারিয়ারে সে প্রথম যেই ক্লাবের হয়ে খেলেছিলো সেই শোভাবাজার স্পোর্টিং ক্লাবেই কালের পরিক্রমায় আবারো এসেছে । তার আগে যেই যুগের যাত্রী নামক দলে ছিলো সেই দলে কমল গুহকে পাঁড়ার নেড়ি কুকুরের চাইতে বেশী কিছু হিসাবে বিবেচনা করা হয়নি । সেই রাগে কমল শোভাবাজারে চলে আসে যুগের যাত্রীকে এই সত্য মনে করিয়ে দেওয়ার জন্য যে কমল গুহ ফুরিয়ে যায়নি । কমল গুহের আজন্ম লড়াইপূর্ণ জীবনে সর্বশেষ এক লড়াই শুরু হয় । কমল দাঁতে দাঁত চেঁপে পেশাগত , ব্যক্তিগত জীবনে লড়তে থাকে আর মনে রাখতে সচেষ্ট থাকে যে তাকে ‘ ব্যালেন্স ‘ হারালে চলবেনা ।

কমলের এই বীরত্বপুর্ণ লড়াইয়ের অনুষঙ্গ হিসাবে আরো কিছু চরিত্র চলে আসে । যুগের যাত্রীর প্রধান গুলোদা যে কমল গুহকে ফিনিশড আর্টিকেল ধরে নিয়ে তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছিলো সেই গুলোদা , এককালে কাঠিবাজি করে কমলকে টপকে বিদেশে খেলতে যাওয়া কমলের প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টাল ইন চার্জ রথীন এরা প্রত্যেকেই কমলকে প্রতিনিয়ত ফেলে রাখে তুমুল প্রতিকূলতার মাঝে । কিন্তু দ্বান্দ্বিকভাবে দেখলে এরাই কমলকে লড়াই করবার রসদ যুগিয়েছে । কমল নিজেকে নতুন করে আবিষ্কার করবার যেই তাড়না পুনরায় অনুভব করেছে তার পেছনে এই চরিত্রগুলোই প্রধান ভূমিকা পালন করেছে । কমল গুহ তাদেরকে কিছু দেখিয়ে দেওয়ার যেই প্রতিজ্ঞা নিয়ে বেঁচে থেকেছে একটা দীর্ঘসময় তার মূল্য অপরিসীম ।

কেবল রথীন কিংবা গুলোদাই নয় কমলের জীবনে আরো কিছু চরিত্র তাদের স্বীয় রঙ – রুপ নিয়ে হাজির হয় । দুই বছর রিজার্ভে থাকবার কারণে শুরুতে ম্যাচ ছেড়ে দেওয়া গোলকিপার ভরত , দারিদ্র্যের আক্রমনে পর্যুদস্ত হয়ে প্রাণের ফুটবল ছেড়ে দেওয়া হতদরিদ্র সলিল , শেয়ালদার প্ল্যাটফর্মে জন্মানো শম্ভু , স্বপন এরা প্রত্যেকেই কমলের জীবনের সাথে কোন না কোনভাবে জড়িয়ে গেছে । অবশেষে কমল গুহের ফুটবল জীবনের শেষ চ্যালেঞ্জ সামনে চলে আসে । শোভাবাজার ভার্সাস যুগের যাত্রী । যুগের যাত্রী জিতে গেলে চ্যাম্পিয়ন , ড্র করলে ইস্টবেঙ্গলের ম্যাচটির দিকে তাকিয়ে থাকা । বরাবরের মতো যুগের যাত্রীকে ‘ জ্বালানো ‘ কমল গুহ আরো একবার তাদের জয়যাত্রার পথের কাঁটা হয়ে দাঁড়াবার জন্য ছক কাটে । সাথে সঙ্গী হয় ভরত , শম্ভু , সলীল , স্বপন , গোপাল । রথীন , গুলোদার অহমিকা কমল গুহের ফুটবল জ্ঞানের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামে । প্রথমোক্তরা নিজেদের আভিজাত্যের অহংকার সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় মগ্ন । দ্বিতীয় পক্ষ নিজেদের লড়াই করবার স্পৃহায় শাণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ । কাম ওয়াট মে ।

অবশেষে সেই কাঙ্খিত দিনটি চলে আসে । জীবনে প্রথমবারের মতো অমিতাভ বাবা কমলের খেলা দেখতে মাঠে ছুটে আসে । সাথে আসে কমলের পিতৃতূল্য পল্টুদার বিধবা কন্যা অরুণা এবং অরুণার ছেলে পিন্টু । মাঠে খেলা শুরু হয় প্রাণপন । যুগের যাত্রীদের খেলোয়াড়দের আক্রমনে জেরবার হয়ে পড়ে শোভাবাজার স্পোর্টিং ক্লাব । তবুও অতন্দ্রপ্রহরীর ন্যায় তাদের প্রতিটি আক্রমনকে নস্যাৎ করে দেয় চল্লিশের কাছাকাছি বয়সের কমল গুহ । এককালের বিখ্যাত ‘ স্টপার ‘ কমল গুহ । তার সাথে যেই যুদ্ধক্ষেত্রে সর্বস্ব লড়ে যায় সলীল , ভরত , শম্ভু , স্বপন , গোপালেরা । যুগের যাত্রী তাদের আক্রমন বাড়াতেই থাকে । তবু মাথা নোয়ায়না শোভাবাজার । তারা লড়ে যায় । এমনই এক সময়ে অকল্পনীয় ঘটনাটাই ঘটে যায় । সবার কাছে ফুরিয়ে যাওয়া কমল গুহ মাঠে উপস্থিত দর্শকদের হতভম্ব করে গোল দিয়ে বসে । যুগের যাত্রীরা ঝাঁপিয়ে পড়ে গোল শোধ করবার জন্য । কিন্তু মাহেন্দ্রক্ষণের বেলায় প্রতিকূলতাকে শেষ পর্যন্ত মাথা নীচু করতেই হয় । শোভাবাজারের ‘ বৃহৎ প্রাচীন অশ্বথ গাছ ‘ কমল গুহ সব ঝড়ঝাপটা থেকে আড়াল করে রাখে তার প্রথম ফুটবল ক্লাব শোভাবাজার স্পোর্টিং ক্লাবকে । জীবনের শেষ ম্যাচে আরো একবার নিজের জাত চিনিয়ে তবেই চিরতরে মাঠ ছাড়ে কমল গুহ । রথীন , গুলোদার মুখে যথার্থভাবেই চুনকালি পড়ে । জীবনে প্রথমবারের মতো ফুটবলার বাবার জন্য গর্ববোধ করে কমলের ছেলে অমিতাভ । অজস্র হারানো , বিপর্যস্ত তবু মাথা না নোয়ানো কমল গুহ জীবনের শেষ ম্যাচের মাধ্যমে কিছু পায় , প্রাপ্তিতে ঋগ্ধ হয় । অনুপ্রাণিত করে অজস্র পাঠককে । এই অনুপ্রেরণা নিঃসন্দেহে অপরিমেয় ।

মতি নন্দীর ‘ স্টপার ‘ কোন জগতখ্যাত সাহিত্য নয় । বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যসমূহের মধ্যে উল্লিখিত উপন্যাসটিকে ধরা হবেনা তা তর্কাতীত সত্য । কিন্তু এর চেয়েও বড় সত্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কমল গুহ আমাদের বড্ড আপনজন । তার দৈনন্দিন জীবনের ঘাত – প্রতিঘাত , বিপর্যস্ততা , প্রাণপণ লড়াই সবকিছুর মাঝেই নৈকট্যের , আত্মীয়তার যেই স্পর্শ তাকে অনুভব করে প্রতিকূল পৃথিবীর মুখোমুখি হবার অনুপ্রেরণা পাওয়া যায় । দৈনন্দিন জীবনের আত্মত্যাগ , নিষ্ঠা , শ্রম , রক্ত , বিষাদ , বিপর্যয় , লড়াই , লড়াইয়ে জয়লাভ করবার সন্তুষ্টি সবকিছুর মাঝেই পাওয়া যাবে কমল গুহকে । মোট কথা আমাদের জীবনে নতুন কোন রঙ দিতে মতি নন্দীর ‘ স্টপার ‘ উপস্থিত হবেনা । ‘ স্টপার ‘ হাজির হবে আমাদের জীবনের প্রতিটি স্পর্শ , অনুভবের সহোদর হয়ে । কমল গুহ খুব সাধারণ বলেই আমাদের অন্তঃস্থল স্পর্শ করে যাবে তার স্বভাবজাত নৈকট্যবোধের কারণে । আন্দোলিত করে যাবে অজস্র গুণমুগ্ধ পাঠককে ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×