somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির মাঠে শুয়োরের লড়াই এবং কথিত গণতন্ত্রের ধোঁয়াটে অবয়বঃ সাধারণ জনগণের প্রাপ্তি স্রেফ শূন্য

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গণবিরোধী , ফ্যাসিস্ট , প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের অন্তর্গত চরিত্রই হলো সেখানে ক্রমশ মত প্রকাশ থেকে শুরু করে ধীরে ধীরে অন্যান্য সকল রাজনৈতিক অধিকার ক্ষয়িষ্ণু হতে হতে অনেকাংশেই খর্ব হয়ে আসবে । রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকা শাসকশ্রেণীর অংশটি বিরোধীপক্ষে থাকা শাসকশ্রেণীর অপর অংশের নেতা-কর্মীদের উপরেও প্রয়োজনবোধে খড়গহস্ত হয় , হবেই । এমনটা অনিবার্য । এই অনড় , অচল স্ট্যাটাস কো অক্ষত রাখবার জন্যেই জনগণের বাইরেও প্রয়োজনবোধে শাসকশ্রেণীর যেই অংশটি ক্ষমতায় অধিষ্ঠিত থাকেনা তার উপর শাসকশ্রেণীর ক্ষমতাসীন অংশটি খড়গহস্ত হয়ে এক ধরণের ক্যামোফ্লেজ ঘটানোর চেষ্টা করে । শাসকশ্রেণীর এই দুই অংশের দ্বন্দ্ব , বিরোধ ইত্যাদি নতুন করে কোন রাষ্ট্রের চিত্র তুলে ধরেনা । কারণ এই দ্বন্দ্ব , বিরোধ ইত্যাদি গণবিরোধী রাষ্ট্রের অন্তর্গত । সেই রাষ্ট্রের কাঠামোর মধ্যেই এই দ্বন্দ্ব , বিরোধের বীজ বপন করা থাকে । জনগণের বুদ্ধিমান অংশ মাত্রই তাদের আজন্ম শত্রুদের এই আপাত দ্বন্দ্ব , বিরোধের মাঝে নিজেদের জড়ায়না , নিজেদের জড়াবেনা । কারণ দিনের শেষে এই দ্বন্দ্ব , বিরোধে তাদের কোন প্রাপ্তি নেই । তারা সর্বদা পরাজিত হয় , পরাজিত হবেই । পক্ষ - বিপক্ষ নির্ধারণের বিবেচনায় এই বিষয়টি স্মরণে রাখা বুদ্ধিমত্তারই পরিচয় বটে । সেই কারণে বিএনপির নেতা - কর্মীদের ধরপাকড়ে আম পাবলিকের আলাদা করে দুশ্চিন্তা করার কিছু দেখিনা । এই সংঘাতে আর যাই হোক তাদের কোন প্রাপ্তি নেই , কোন প্রাপ্তি থাকবেনা ।

গণতন্ত্র নামক সেই সোনার পাথরবাটির কথা শুনতে শুনতে আমাদের সবার কান ঝালাপালা সেই গণতন্ত্রের ভিত্তির দিকে লক্ষ্য করলে আমরা শুভঙ্করের ফাঁকিটা ধরতে পারি । গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিকে সার্বভৌম হিসাবে দেখা হয় বলে ধারণা দেওয়া হয় । যে কোন রাষ্ট্র যা গণতান্ত্রিক বলে পরিচিত সেই রাষ্ট্রে ব্যক্তির ইচ্ছা এবং সংকল্পকে কেন্দ্র করে সেই রাষ্ট্র গড়ে উঠে বলে ধারণা দেওয়া হয় । এই ধারণাগুলোতে স্ববিরোধীতার উপস্থিতি লক্ষ্য করা যায় সেই রাষ্ট্রের আইন - কানুন , সংবিধান ইত্যাদি সমূহ দেখলে । সেসবে মানুষ মাত্রই স্রেফ নাগরিক যাকে তার নাগরিক অধিকার এবং কর্তব্যের মাঝেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে । অর্থাৎ জীবের বৈশিষ্ট্যসম্পন্ন যেই চরিত্রের সমন্বয়ে মানুষ গঠিত তাকে সন্তর্পনে সরিয়ে রাখা হয়েছে আইন - কানুন , সংবিধানে । যেমন সেখানে বর্ণিত আছে খুন করলে শাস্তি মৃত্যুদন্ড । কিন্তু এটা নিশ্চিত করা হয়নি মৃত্যুদন্ডের পরিবার , পরিজনের অর্থনৈতিক জীবনে কিভাবে সেই মৃত্যুদন্ডের ক্ষতিপূরণ করা হবে । সমাজের বৃহৎ অংশে তাদেরকে কিভাবে আগের মতো একীভূত করা যাবে । আইন - কানুন , সংবিধানে অপরাধী মানেই তার সমাজ , পারিপার্শ্বিক ইত্যাদি থেকে বিমূর্ত এক চরিত্র । অথচ প্রকৃত চিত্র কখনোই এমন হতে পারেনা । একদিকে বলা হচ্ছে ব্যক্তির ইচ্ছা এবং সংকল্পের উপর ভিত্তি করেই গড়ে উঠে গণতান্ত্রিক রাষ্ট্র । অন্যদিকে আইন - কানুন , সংবিধান ইত্যাদিতে তাকে স্রেফ নাগরিক অধিকার , নাগরিক কর্তব্যের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ করে মোদ্দাকথা তাকে যান্ত্রিকভাবে স্রেফ নাগরিক পরিচয়ে পরিচিত রেখে তার অন্তর্গত প্রাণগত বৈশিষ্ট্যকে প্রান্তিক করে ফেলা হয়েছে । এই দ্বন্দ্বের জায়গাগুলো বুঝতে সক্ষম না হলে যে কোন ধরণের জগাখিচুড়ীকেই গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া সম্ভব । বাংলাদেশে যেই চিত্র আমরা প্রতিদিন অবলোকন করছি ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×