অন্ধত্ব
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক মেঘলা বিকালে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে পড়লো প্রায় বিশ বছর আগে একদিন সন্ধ্যাবেলায়; যখন মাঠে দ্বিতীয় কোন ব্যক্তি ছিলোনা, সে ক্লান্তিহীন কেঁদেছিলো। সে কান্নায় কোন খাদ ছিলোনা। যতোটা থাকে তার এই সময়কার হাসিতে।
হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাস্তায় উপস্থিত সকলে ছাউনীর নিচে জায়গা করে নিতে হুড়োহুড়ি লাগিয়ে দিলো। সে কেবল একজন বৃদ্ধ লোককে দেখতে পেলো যে বৃষ্টির আঁচ নিজের গায়ে লাগাতে দ্বিধাবোধ করছেনা। লোকটি সবেমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে। তার চোখেমুখে প্রশান্তির স্পষ্ট স্পর্শ লেগে আছে। বৃদ্ধ লোকটি তার মাথার টুপি একবার এদিক-ওদিক করে পুনরায় মাথায় পরে নিলো। সে আরো দেখলো লোকটি এই বৃষ্টির মধ্যেই নিষ্পৃহভাবে হেঁটে চলেছে। আকাশে তখন মেঘ গর্জন করছে।
অনেক, অনেকদিন পর সে মাঠটির কাছে গিয়ে দাঁড়ালো। বিশ বছর আগের সেই দিনের মতো আজকেও মাঠে কাউকে দেখা যাচ্ছেনা। সে মাঠটির একেবারে মাঝখানে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে একবার চারপাশে তাকালো। মাঠের একেবারে কোনায় একটি বাদুড়কে মৃত পড়ে থাকতে দেখলো। তার মুখ কাঁপতে লাগলো। বিস্ফোরিত চোখে পানির কোন দেখা পাওয়া গেলোনা।
জীবনের শেষ প্রান্তে এসে সে যখন অন্ধ; একদিন নিজের ঘরের বারান্দার চেয়ারে বসে তার মনে পড়লো মসজিদ থেকে বেরিয়ে নিঃশঙ্ক চিত্তে বৃষ্টিতে ভিজতে থাকা বৃদ্ধ লোকটির কথা। সে উপলব্ধি করলো নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতার কারণে আজ সে অন্ধ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন