নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে যুবক..
মধ্যরাতের হলুদ আলো বন্দী তার হাতের মুঠোয়,
নি:স্তব্ধতার গায়ে গভীর কিছু নি:শ্বাস জমা,
কিছু নি:শ্বাস ছিল ভাল লাগার ,
কিছু নি:শ্বাস ছিল ভুলগুলো শুধরে নেয়ার...
যুবক ভুলে যায় আবারো...
ভুলে যায় পায়ে হাঁটা পথটা এখনো অনেক বাকি,
মধ্যরাতের রূপকথাটা তাই আর লেখা হলো না।
আর এভাবেই মৃত্যু হয় -
তোমায় নিয়ে বেঁচে থাকা আহত কিছু স্বপ্নের।
থেমে যায় শেষ রাতের মাতালের অস্ফূট শব্দ,
দূরে মুয়াজ্জিনের আজানের ধবনি ক্ষীণ হয়,
চূর্ণ হয় নিজের হাতে গড়া নিজের পৃথিবীটা ।
শেষরাতের আঁধারে পেছন ফিরে মুচকি হেসে উঠে যুবক,
যাক.. অনেক কাল আগে মরে যাওয়া ভালবাসাটা তবে-
আজো নি:শ্বাস নিচ্ছে..হোক না খুব গোপনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




