তারপর??
তারপর একরাশ ভালবাসা বুকে নিয়ে
মেয়েটি হারিয়ে গেল অজানায়।
একলা ঘরে বসে আছে যুবক-
অগণিত প্রশ্নের ভীড়ে মাথাটা ধরেছে তার।
আচ্ছা,মেয়েটা না করলো কেন?
রোজ একসাথে সূর্যোদয় দেখতে চাওয়ার অপরাধে?
মনের ভুলে হাতটা ধরে -
বুক পকেটের কাছে নিয়ে আসার অপরাধে?
নাকি অন্য কারো আগমনে??
ভাবতে পারে না কিছুই যুবক।
কেটে যায় দশটা পাঁচটা রাতের মত অন্ধ আরো এক রাত।
মেয়েটি দাঁড়িয়ে রেলিং ধরে-
অন্ধ রাত তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
বড্ড ভুল হয়ে গেছে....
ভালবাসা মানুষকে নাকি স্বার্থপর বানিয়ে দেয়..
মেয়েটি হাসে-
সেই হাসি প্রতিধবনি হয়ে ফিরে আসে নিজের কাছেই।
এ হাসি তো তার না?
এ তবে কার হাসি ফিরে এলো বিভৎস রূপে?
শরীরে বাসাবাঁধা ক্যান্সারটা জানান দেয়-
"ও ছুড়ি,এ বিভৎস হাসিটা যে আমার"।
মেয়েটি কেঁদেই ফেললো শেষমেষ...
আর একটা জীবনের যে খুব বেশি দরকার তার....
আর কিছু নয়,
অন্তত একটা 'সূর্যোদয়ের রাত' তোলা থাক সে জীবনের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




