স্বপ্নেরা পালিয়ে গেছে ঘর ছেড়ে
হারিয়ে গেছে গহীন বনে,
যে বনে জন্ম নেয় হাজার রঙের কষ্ট।
কোন কষ্ট নীল রঙে
কোন কষ্ট ছাই
কোন কষ্টের জন্ম স্বপ্ন পুড়ে।
দূর থেকে দাঁড়িয়ে দেখছি-
মৃত কিছু ধূসর রঙা বিবর্ণ প্রহর।
পথ হারিয়ে ভুলের পথে ছুটছে,
নাম না জানা অসংখ্য স্বপ্নের মিছিল।
বড্ড দেরি হয়ে গেছে-
মনের ভুলে পথ না ভুললে,
মিথ্যের মায়ায় না জড়ালে -
আজ হয়ত স্বপ্নেরা আকাশ ছুঁতে পারত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



