আকাশের দিকে তাকালেই কেমন জানি একটা শূন্যতা লক্ষ্য করা যায় । কি আছে ঐ অসীম শূন্যতায় তা জানতে খুব ইচ্ছা যেমন আমার আছে ঠিক আমার ইচ্ছার মত অনেকর-ই তেমন ইচ্ছা আছ । যুগ যুগ ধরেই কৌতুহলি মানুষের কাছে এক বিরাট শূন্যতায় বরা ঐ আকাশ এবং তার অসীমতা ।
কল্পবিজ্ঞানী বা কল্প লেখকেরা অনেক জিনিস বলে থাকে এই আমাদের মহাবিশ্ব সম্পকে । এই মহাবিশ্বে আছে অসংখ্য নক্ষত্র । খালি চোখে ২৫০০ বেশি তারা আমরা দেখতে পাই না । তার মানে বলা যায় যে , এই মহাবিশ্বের ০.০০০০১ % আমরা খালি চোখে দেখতে পারি না । তাই বলে তো আর আমাদের জানা থেমে যাবে না । এই মহাবিশ্বে আছে অসংখ্য ছায়াপথ আর এই ছায়াপথেই আছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র । এই সব নক্ষত্রের প্রায় প্রতিটিই যদি গ্রহ থাকে তাহলে ঐ সংখ্যাটা কত হবে সেটা কল্পনা করতে গেলেও সম্ভব হবে না । সাধারনত এক একটি ছায়াপথেই রয়েছে প্রায় ১০০ থেকে ৪০০ বিলিয়ন এর মত নক্ষত্র । অপর দিকে আমাদের এই মহাবিশ্বে প্রায় ঐ একই সংখ্যায় ছায়াপথও রয়েছে ।
এই বিশাল পরিমন্ডলে কি আমরাই এক মাত্র বাসিন্দা । গানিতিক হিসাব কিন্তু তা বলে না । আমাদের পৃথিবী ছাড়া কি আর কোথাও প্রানের বিকাশ হয়নি সেটা ভাবতে গানিতিক সমাধান বাধা দেয় না । বরং হিসাব করলে দেখা যায় আমাদের মত প্রানের বিকাশ হয়তো অন্য কোয়াও হয়েছে । হতে পারে আমাদের থেকে সেই সভ্যতা অনেক উন্নত বা অনেক অন্নত ।
মহাবিশ্বে যদি ১০০ থেকে ৪০০ বিলিয়ন ছায়াপথ থাকে এবং ঐ সব ছায়াপথের প্রত্যেকটি তে যদি আরো ১০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র থাকে তাহলে সংখ্যাটা কেমন হয় সেটা কি আমাদের কল্পনা তে ভাবা সম্ভব ! তাহলে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বেই মোট তারার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১০^২২ – ১০^২৪ ।
পরবর্তী অংশ ২য় পর্বে ;;;; সাথে থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



