somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শায়খ উবাইদ আল জাবারী এর জীবনীঃ

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শায়খ উবাইদ আল জাবারী এর জীবনীঃ

শায়খ উবাইদ আল জাবারী হিজরি ১৩৫৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি মদিনার ফাকীর নামক স্থানে জন্মগ্রহণ করেন।
শায়খ এর পূর্ণ নাম হলঃ উবাইদ বিন আব্দুল্লাহ বিন সুলাইমান আল হামদানী আল জাবারী।
হিজরি ১৩৮১ সালে তিনি মদিনার দারুল হাদিস এ পড়াশোনা করেন। তিনি এখান থেকে ১৩৯২ সালে সর্বচ্চ নাম্বার নিয়ে পাশ করেন।
শায়খ উবাইদ আল জাবারী (হাফিযাহুল্লাহ) এর শিক্ষকবৃন্দঃ

১। শায়খ সফিউর রহমান বিন আহমেদ।
২। শায়খ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয আল খুদায়রী।
৩। শায়খ মহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-আজলান।( বর্তমানে মক্কায় শিক্ষা দানে রত)।
৪। আল-আল্লামা মুহাদ্দিস হাম্মাদ আল আন-সারী
৫। আল-আল্লামা মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ।
৬। শায়খ আবু বাকর আল জাযাইরী।
এবং আরও অনেক স্বনামধন্য শায়খদের নিকট থেকে এলেম নিয়েছেন।
শায়খ উবাইদের কাজসমূহঃ
* শায়খ উবাইদ ১৩৮৭হি থেকে ১৩৯২হি পর্যন্ত মদিনার সাবক মসজিদের ইমাম ছিলেন।
শায়খ এর কিতাবসমূহঃ
১। তায়সীরুল-ইলাহ বিশারহ আদিলাতিশ-শুরুত লা ইলাহা ইল্লালাহ।
২। ইমদাদ আল কারী বি শারাহ কিতাব-আত-তাওহীদ মিন সাহীহ আল বুখারী। ( ৪ খণ্ড)
৩। শারাহ মুন্তাকা বিন জারুদ।
৪। ফাথ আল আলিয়িল-আলা বি শারাহ আল কাওাআইদ আল মুথলা।
৫।ইতিহাফুল উকুল বিসারাহ সালাসাতুল উসুল।
৬। কাওাআইদ আল ফিকাহিয়াহ অফ আব্দুর রহমান আস-সাদী।
এছাড়াও আরও অনেক কিতাব প্রকাশের পথে রয়েছে।
শায়খ উবাইদ আল জাবারি মদিনার নাফা বিন আমির মসজিদে ১৪২৫ হিজরি সাল থেকে দরস দিয়ে আসছেন।
তিনি যে সব বিষয়ের উপর দরস দিয়েছেন তার একটি তালিকা নিচে দেয়া হলঃ
# শাবান ১৪২৫ হিজরিঃ সহিহ সুনানে আবু দায়ুদ- কিতাবুস সুন্নাহ। মীমিয়াহ অফ আল হাফিয আল হাকামী।
# রমযান ১৪২৫ হিজরিঃ বুলুঘ আল মারাম। মাজালীস রমজান ( শায়খ অসায়মীন)।
# শাওয়াল ১৪২৫ হিজরিঃ কিতাবুত হজ, বাহজাত কুলব আল-আব্রার( আস-সাদী)।
#সফর১৪২৬হিঃ কিতাবুত তাহারাহ, সহিহ সুনানে ইবনে মাযাহ।
#সফর১৪২৬হিঃ কাওাইদ আল-আরবা।
#রবিউল-আওাল১৪২৬হিঃ উসুল আস-সালাসা।
শায়খ উবাইদ আল জাবারী (হাফিযাহুল্লাহ) এর আচার-ব্যাবহার এবং আহ্লুস সুন্নাহ দের প্রতি তাঁর ভালবাসাঃ

শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) তাঁর ছাত্রদের এলেম অর্জনের জন্য অনেক সময় দেন। তাঁর ছাত্ররা বিভিন্ন দেশ থেকে আসে এবং তাঁর নিকট থেকে উপকৃত হয়।
সে তাঁর অধিকাংশ সময় শিক্ষাদান করে কাটান । তিনি তাঁর স্থানীয় মসজিদে, তাঁর বাড়িতে, এমনকি টেলিফোনের মাধ্যমে দাওয়াতি কাজ করেন।
গত বছর, শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) প্রতি সপ্তাহে ১৫ টি করে ক্লাস নিয়েছেন।
তিনি কখনই দাওয়াতি কাজে অবহেলা করেন না। কাওকে হতাশ করেন না। তিনি সুন্নাহের অনুসারীদের খুব ভালবাসেন। তিনি প্রায়ই দাওয়াতি কাজে দেশের ভিতরে এবং বাইরে সফর করেন। এবং তাঁকে লেকচার এর জন্য বলা হলে তিনি কখনো ফিরিয়ে দেন না। শায়খ উবাইদ(হাফিযাহুল্লাহ) বিদআতিদের জন্য আতঙ্ক।

শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) সালাফি আলেমদের মধ্যে অন্যতম। সালাফি আলেম হিসেবে তিনি অনেক বিখ্যাত। আলেমদের নিকট তাঁর মর্যাদা অনেক। শায়খ সবসময় আলেমদের সাথে সম্পর্ক রাখেন। সালাফি আলেমদের সাথে আলোচনায় বসেন। তিনি সালাফি দাওয়াহ প্রচারে অন্যতম ভুমিকা রেখে যাচ্ছেন । আল্লাহ তাঁকে অসাধারণ মেধা, এলেম দান করেছেন।
শায়খ সবসময় হাসিমুখে কথা বলেন। কারো সাথে মুখ কালো করে কথা বলেন না। তিনি আহ্লুস সুন্নাহদের খুব মুহাব্বত করেন।
শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) তাঁর পরিবারকে যথেষ্ট সময় দেন। সে তাঁর সন্তানদের ও সময় দেন।

শায়খ(হাফিযাহুল্লাহ) সবসময় সালাফি আলেমদের খোঁজ- খবর নেন। গত বছর তিনি মক্কায় হজের সময় আল-আল্লামা শায়খ আব্দুল ওয়াহাব আল বান্নার সাথে দেখা করেন। শায়খ বান্নার প্রতি শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) এর ভালবাসা দেখে শায়খ বান্না কেঁদে ফেলেন। শায়খ বান্না তাঁকে তাঁর দেশে যাওয়ার জন্য দাওয়াত দেন।
শায়খ উবাইদ সম্পর্কে অন্যান্য আলেমগনের কিছু মন্তব্য নিচে দেয়া হলঃ
#আল-আল্লামা শায়খ ডঃ সালেহ আল ফাওযান ইবনে ফাওযান(হাফিযাহুল্লাহ) কে শায়খ উবাইদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি শায়খ উবাইদ(হাফিযাহুল্লাহ) এর প্রশংসা করেছেন এবং তাঁর কাছ থেকে এলেম নিতে বলেছেন।
#শায়খ ডঃ সালিহ আস-সুহাইমীও(হাফিযাহুল্লাহ) শায়খ উবাইদ (হাফিযাহুল্লাহ) এর প্রশংসা করেছেন এবং তাঁর কাছ থেকে এলেম নিতে বলেছেন।
#আল-আল্লামা শায়খ ডঃ রাবী বিন হাদী আল মাদখালী ও প্রশংসা করেছেন এবং তাঁর কাছ থেকে এলেম নিতে বলেছেন।
শায়খ রাবী আরও বলেন যে, আলেমরা এখনও আছে, তাই তাঁদের কাছ থেকে এলেম হাসিল করো।
শায়খ উবাইদ আল জাবারী (হাফিযাহুল্লাহ) অনেক বড় মাপের আলেম। তিনি এখনও জীবিত আছেন। তাই জাদের পক্ষে সম্ভব তারা শায়খ থেকে এলেম হাসিল করুন। আর জাদের পক্ষে টা সম্ভব নয়, তারা শায়খ বই ও লেকচার শুনুন । আল্লাহ শায়খ কে হেফাজত করুক। আমীন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×