রাতের ব্যাথা
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গভীর রজনী
চিন চিনে এক টুকরো ব্যাথা,
প্রকাশের ভাষা নেই
নেই কোন আত্ম চিৎকার।
বিচানায় এপাশ ওপাশ বারবার,
তবুও চক্ষু যুগল
মানে নিত হার।
মনে পড়ে আজ,
বর্ষা বাদলের দিনে
ইট, পাথরে গড়া ইমারতে
দুজন একান্তই দুজনার।
আজও মনে পড়ে-
সেদিন,
পরেছ রক্ত লাল
হাতা কাটা ফ্রক।
ওড়নার রং আকাশের রংয়ে
একাকার।
শীতের ভোরে শিশির সিক্ত
সদ্য ফোটা গোলাপ,
তোমার বৃষ্টি ভেজা
নিস্পাপ চেহারা যেন।
হার মানে পৃথিবীর ঝরণাধারা
তোমার কেশ নিসৃত জলে।
অপূর্ব সে দৃশ্য
আজ হয়ত,
অনেক দূরে.......
কোন অচেনা যুবকের পাশে,
নিদ্রাহীন রজনী মোর মত,
নয়ত,
সুখের স্বপ্নে বিভোর
শান্তির আলিঙ্গনে মত্ত।
তবুও ভাল,
যদি তাই হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন