মাকে জিজ্ঞেস করতাম, যৌতুকের এই প্রথা সম্পর্কে। মায়ের ব্যাখ্যা ছিল এমন, “যেহেতু হিন্দু মেয়েরা বিয়ের পর পিতার সম্পত্তির অংশ পায়না, তাই মেয়ের বিয়ের সময় বাবা যতটুকু পারে, দানসামগ্রী হিসেবে ততটুকু মেয়েকে দিয়ে দেয়। পরবর্তীতে কন্যার প্রতি পিতার এই দূর্বলতার সুযোগ নিয়ে বরপক্ষ ব্যাপারটাকে দর কষাকষির পর্যায়ে নিয়ে গিয়ে প্রথাতে রূপান্তরিত করে ফেলেছে। প্রথা ব্যাপারটা ধর্মীয় না, সামাজিক। হিন্দুদের মাঝে সতীদাহ প্রথা যেমন ছিল, যৌতুকটাও তেমনি প্রথা। যে কোন প্রথাই সমাজের কল্যানে ভাঙ্গা যায়, সতীদাহ প্রথা যেমন বন্ধ করা গেছে, বিধবা বিবাহ যেমন চালু করা গেছে তেমনি যৌতুক প্রথাও বন্ধ করা যায়, তার জন্য প্রয়োজন সচেতনতা। সকলেরই সচেতন হতে হয়, শুধু একপক্ষ সচেতন হলে হবেনা, মেয়েদের সাথে সাথে ছেলেদেরও সচেতন হতে হবে।“
যৌতুক প্রথা যে একটি সামাজিক ব্যাধি, সেটা আরও স্পস্ট হয়েছে যখন যৌতুকের লোভ হিন্দু, মুসলমান নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আগে ভাবা হতো বুঝি সুন্দরী মেয়েদের ক্ষেত্রে যৌতুক লাগেনা, (যদিও আমার মত অনেকের কাছেই সৌন্দর্য্যের সংজ্ঞা আলাদা) কিনতু দিনে দিনে সব ধারনা বদলে গেছে। এখন সুন্দরী বা কালো মেয়ে বলে আলাদা কোন বিবেচনা করা হয়না, বিয়ে করাতে গেলেই ছেলের বাবা মায়েদের চাহিদার ফর্দ বাড়তেই থাকে। আমার অবাক লাগে ভাবতে, মেয়ে হয়েও কিভাবে ছেলের মায়েরা, ফুফু-খালারা, মাসী-পিসীরা ছেলে বিয়ে করাতে গিয়ে কন্যার বাবা-মায়ের উপর এমন চাপ সৃষ্টি করে! এভাবেই আরও স্পস্ট হয়েছে, একটি পুত্র লাভের আশায় কেন বাবা মায়ের এত আহাজারী। পুত্র মানেই ভবিষ্যত নিশ্চয়তা। পুত্র যদি বিয়ের যুগ্যি হতে পারে কোনরকমে, তাহলেই কেল্লা ফতে। ব্যস শুরু হয়ে যায় বিনা খরচে লাভজনক ব্যবসা।
তবে সময় পাল্টেছে। এখন মেয়েরা অনেক বেশী সচেতন হয়ে উঠছে। আর এই সচেতনতার কাজটুকু শুরু হচ্ছে ঘর থেকে।
তবে শুধু মেয়েরাই সচেতন হয়নি, এখনকার যুগটাই আসলে একেবারে অন্যরকম। এখানে খারাপ মানুষ যেমন আছে, তার চেয়ে ভালো মানুষের সংখ্যা অনেক
বিশ্বের বিভিন্ন প্রান্তে শত শত বছর ধরে যৌতুক সামাজিক একটি প্রথার অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে এবং অনেক উন্নয়নশীল দেশে এই বিষয়টিকে কনের পরিবারে জন্য একটি অর্থনৈতিক চাপের কারণ হিসেবে দেখা হয়। গত শতকে দক্ষিণ এশিয়ার অনেক দেশে আইনের মাধ্যমে যৌতুক গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরে অবৈধ ভাবে এবং ব্যাপক হারে যৌতুক গ্রহণ করা হচ্ছে।
প্রতি বছরই আমরা যৌতুক সংক্রান্ত ঘরোয়া নির্যাতনের খবর পেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে যা প্রায়শ: স্বামীর দ্বারা স্ত্রী হত্যার মধ্যে দিয়ে শেষ হয়। যৌতুক বিষয়ে সাম্প্রতিক এক প্রতিবাদ বাংলাদেশের সামাজিক প্রচার মাধ্যম আলোচিত এবং আলোড়িত হয়েছে।
আজকের প্রথম আলো রিপোর্ট: সেই মেয়েটির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন ।
>>রংপুরের সেই যুবক অবশেষে যৌতুক ছাড়াই বদরগঞ্জের রোকসানা খাতুনকে বিয়ে করেছেন। গত রোববার রাত ১০টায় কনের বাড়িতে দুই লাখ টাকা দেনমোহরে ওই বিয়ে হয়। বিয়েতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিয়েবাড়িতে বর হাসু মিয়া সবার উপস্থিতিতে প্রথম আলোর এ প্রতিনিধিকে বলেন, ‘যৌতুক নেওয়া অপরাধ, জানতাম না। আমি যৌতুক নেব না। যে ২০ হাজার টাকা নিয়েছিলাম, তা মেয়ের বাবাকে ফেরত দেব। আমাকে ক্ষমা করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’ কনে রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন, ‘বিয়ে হওয়াতে আমি খুশি। মানুষের অনেক কথা থেকে রক্ষা পেলাম। দোয়া করবেন, আমি যেন সংসারজীবনে সুখে থাকি।’
কনের বাবা একরামুল হক বলেন, ‘শুক্রবার বিয়ের দিন ওদের (বরপক্ষের) হাতে-পায়ে ধরে কান্নাকাটি করেছিলাম। টাকা না দেওয়ায় বিয়ে করতে আসেনি। আর আজ (গত রোববার) ওরা মেয়েকে বিনা টাকায় বিয়ে করার জন্য সারা দিন আমার হাতে-পায়ে ধরেছে। আপনাদের (সাংবাদিক) কারণেই মেয়েটির বিয়ে হলো। আপাতত মুক্তি পেলাম।’
যৌতুকের টাকা দিতে না পারায় হাসু মিয়া রোকসানাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘বিয়েবাড়িতে হঠাৎ নীরবতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
......................................................................................
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত গত কয়েক মাসের যৌতুক চিত্র:
যৌতুকের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে | বাংলাদেশ | bdnews24.com
যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন - প্রথম আলো
যৌতুকের দাবিতে বরুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ - প্রথম আলো
কুষ্টিয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যা
লোহাগড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ | Mongla News 24
যৌতুকের বলি দু'সন্তানের মা পারভীন
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
যৌতুকের টাকা না দেওয়ার অপরাধে - Bangladeshnews24x7.com
যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর নির্যাতন নবজাতকের মৃত্যু ...
ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছে পাষান্ড ...
সলামপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্বামী
: কালের কণ্ঠ :: খবর :: যৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
যৌতুকের জন্য স্ত্রীকে এমন নির্যাতন! - প্রথম আলো
যৌতুকের দাবিতে গৃহবধূর সঙ্গে পুড়িয়ে মারা হল শিশু সন্তানকেও
যৌতুকের বলি তিন গৃহবধূ - SANGBAD . COM
চাটখিলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা - নোয়াখালী নিউজ
কোম্পানীগঞ্জে যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতনের অভিযোগ ...
মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতিত
chtnews24 » সারাদেশ » যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় যৌতুকের কারনে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা
যৌতুকের দায়ে স্ত্রীর শরীর কেটে লবণ ছিটিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী
যৌতুকের বলি সোমেনা কুলাউড়ায় বিয়ের ৩ মাসের মাথায় স্বামীর বাড়ী ...
কসবায় যৌতুকের জন্য গৃহবধূ খুন :: নয়াদিগন্ত
সরাইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন : থানায় মামলা | News ...
ঈশ্বরদীতে যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে হত্যা
সাঘাটায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা ॥ ঘাতক স্বামী ...
:: কালের কণ্ঠ :: প্রিয় দেশ :: ধরমপাশায় যৌতুকের বলি গৃহবধূ, গ্রেপ্তার ১
যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করায় স্বামী ও দেবরের কারাদণ্ড- Danik ...
যৌতুকের দাবীতে দিনাজপুও সে্বামীর হাতে স্ত্রী খুন
বেলকুচিতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ
রায়পুরে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা
তেঁতুলিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতনকারী স্বামী গ্রেফতার ...
মনিরামপুরে যৌতুকের জন্য পেট্্েরাল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে ...
রামুতে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ...
নওদাআজমপুর গৃহবধূ যৌতুকের বলি
যৌতুকের লড়াইঃ অনেক স্বপ্ন ভাঙচুর।আহত বর ও কনে।নিহত একটি সুন্দর সংসার।
যৌতুকের দাবীতে পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীর পায়ের গোড়ালী ...
কাপাসিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা | newssonarbangla
বরিশালে যৌতুকের দাবীতে গৃহবধুকে অমানুষিক নির্যাতন - Gournadi.com
কমলনগরে যৌতুকের বলি এক গৃহবধূ
সেনবাগে যৌতুকের দাবীতে গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা
যৌতুকের জন্য নির্যাতন! - প্রথম আলো
দিনাজপুরের বীরগঞ্জে যৌতুকের কারণে গৃহবধূকে পিটিয়ে আহত করেছে ...
যৌতুকের জন্য শিক্ষকের স্ত্রীকে নির্যাতন, তালাক, মামলা থেকে বাঁচতে ...
যৌতুকের দাবিতে গৃহবধূকে খুঁনতি ছ্যাঁকা! | বরিশাল খবর২৪
বরুড়ায় যৌতুকের দাবিতে স্বামী কতৃক স্ত্রী হত্যা | মুক্তির লড়াই
গাইবান্ধায় যৌতুকের দাবীতে গৃহবধুকে অমানুষিক নির্যাতন অভিযোগ ...
মুরাদনগর নিউজ » মুরাদনগরে ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধু হত্যা
যৌতুকের দাবিতে অন্ত:সত্ত্বা গৃহবধূকে নির্যাতন : থানায় মামলা
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন :: ঢাকার বাইরে ...
যৌতুকের জন্য! জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকার চিহ্ন শরীরে ১৩ বছর বয়সী এই ...
:: Dainik Destiny :: যৌতুকের জন্য স্ত্রীর শরীর কেটে লবণ দিয়েছে পুলিশ ...
রাজধানীতে যৌতুকের জন্য গৃহবধূ নির্যাতন | বিডি নিউজ | bdnews.com
সোনাইমুড়ীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে গলাটিপে হত্যার চেষ্টা ...
যৌতুকের জন্য মধ্যযুগীয় নির্যাতন!
যৌতুকের দাবীতে স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনঃ মামলা, আটক ২ ...
গৌরীপুরে যৌতুকের দাবীতে গরম কুন্তির ছ্যাকায় জ্বলসে দিয়েছে গৃহবধূর ...
নাগেশ্বরীতে যৌতুকের দাবীতে স্বামীর নির্যাতনে চোখ হারালো ...
যৌতুকের বলি গৃহবধু জাহানারা
আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে হত্যার চেষ্টা | Amader Barisal ...
যৌতুকের দাবীতে পা কাটা স্ত্রীকে ঢাকায় প্রেরন : প্রধান আসামী ...
যায় যায় দিন :: শেষের পাতা :: শিবচরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন
ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট জামাতা সহ ৪ জনের ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে রড দিয়ে ছেকা ...
মুন্সীগঞ্জে যৌতুকের বলি ২ গৃহবধূ - বাংলা ২৪ বিডি নিউজ
যৌতুকের জন্য রংপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে যৌতুকের কারণে গৃহবধূকে পুড়িয়ে হত্যা | newssonarbangla
গোপালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা || সাপ্তাহিক সোনার ...
নড়াইলে যৌতুকের দাবিতে ৫ মাসের অন্তঃস্বত্ত্বাকে পিটিয়ে ও ...
যৌতুকের দাবীতে স্ত্রীর ঠোট কেটে দিল স্বামী !
যৌতুকের লোভে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় সাফিয়াকে
কুড়িগ্রামে বিয়ের মাত্র ৭মাসের মাথায় যৌতুকের বলি হলেন রঞ্জিতা
যৌতুকের বলি স্ত্রী | RNetNews
আটঘরিয়ায় যৌতুকের কারণে ঘর ছাড়া গৃহবধু রওশনারা
নাগরিক কণ্ঠ, যৌতুকের জন্য ঘর ছাড়লেন তাসলিমা
যৌতুকের দাবিতে ভাবীকে মারধর, দেবরের তিন বছরের সশ্রম কারাদণ্ড- Danik ...
যৌতুকের দাবিতে সন্তানসহ গৃহবধূকে খুন করে লাশ গুমের অভিযোগ ...
মিঠাপুকুরে যৌতুকের বলি ফাহিমা
..................................................................................................
এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৭ মাসে যৌতুক সহিংসতার শিকার হয়েছে ৮০৭ জন নারী। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ২০১১ সালের জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিক রিপোর্টে দেখা গেছে, এই ৩ মাসে ১০১ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছে।
এই ভয়াবহ চিত্র জাতিকে কেন লগুড়াঘাতে জাগাতে পারছে না? মেয়েরা শুধু টাকার থলি নয় যে, যতক্ষণ টাকা আছে ততক্ষণ তাদের দাম আছে। জামাইকে যৌতুক দেয়ার অর্থ মেয়েকে অপমান করা। আমার মনে হয় বিত্তওয়ালা মা-বাবারা ব্যাপারটা না বুঝে জামাইকে যৌতুক দিয়ে গৌরব অনুভব করেন। অন্যদিকে বিত্তহীন বাবা-মায়েরা যৌতুক দিতে না পেরে ভীষণভাবে ভুগছেন যৌতুকের শিকারে। গরিবের চোখের জল আমাদের সমাজে বড়ই মূল্যহীন। যৌতুকের বলি থেকে নারীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সমাজের বুদ্ধিজীবী সমাজসহ শিক্ষিত যুবক যুবতীদের। শিক্ষিত বুদ্ধিজীবীদের দায়িত্ব সমাজে এ মূল্যবোধ সৃষ্টি করা যে, কন্যা বাবা-মায়ের বোঝা নয় যে অর্থের বিনিময়ে এ বোঝা সরাতে হবে। যে পুরুষের স্ত্রী পালনের যোগ্যতা নেই সে যেন একজন নারীকে অর্থ উপার্জনের মাধ্যম না বানায়। যে পুরুষ বিশ্বাস করে মেয়েদের মধ্যদিয়ে পুরুষ আপনার পূর্ণতা পায়, যে পুরুষের স্ত্রী পালনের যোগ্যতা আছে সে কেন অর্থের লোভে পাণিপ্রার্থী হতে যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

