#
রসুল মিয়া কোনো কাটাছেঁড়ায় যান নি
বিচ্ছিন্ন পা আর মেয়ের লাশ নিয়ে ফিরে গেছেন গ্রামে
আর
ধিক্কার দিয়েছেন
আমাদের এই অভিশপ্ত মেট্রোপলিটন-কে
রাসেল হাসপাতালে শুয়ে কান্নায় ভেঙে পড়েছে
অবশিষ্ট জীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে কী-করে বাঁচবে
আর রাজিব.. রাজিবের হাত.. স্বপ্ন.. এখন দীর্ঘশ্বাস
এইভাবে
রাজিব রাসেল আর রোজিনারা আমাদের সড়ক ব্যবস্থার
ব্যাপক উন্নয়নের বেপরোয়া মাইলফলক হিসেবে প্রতিয়মান
হয়েছে
এবং
আমাদের চালক ভাইয়েরা অসাধারণ কৃতিত্বের সাথে
এইসব মাইলফলক অতিক্রম করে যাচ্ছেন
বীরবিক্রমে
তাদেরকে রুখতে পারে এমন আইন কি আছে এই দেশে
উন্নয়নের অপার গতির মুখে
কে রাজিব আর কে-ই-বা রোজিনা
অতএব আসুন আমরা সারিবদ্ধ হই
উন্নয়নের গণতন্ত্রের অব্যাহত ধারায় নিজেকে সংযুক্ত করি
একের পর এক সিল মারি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়
০১.০৫.২০১৮
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




