#
আরো এক হাতছানি দ্রোহের আগুনে পোড়ে।
তবু হাতটুকু বেঁচে থাক
হাতে হাত রেখে চলুক সময় শতাব্দী কাল।
দূরের বন্ধু- দূর থেকে ভেসে উঠে কবেকার সপ্তসিন্ধু জল
মনে পড়ে মনে পড়ে অধীর অতল-
আরো এক হাতছানি- মনের পাতাল..
তবু জলটুকু ছুঁয়ে যাক
চোখে চোখ রেখে চলুক উথালপাথাল।
দূরের বন্ধু- ভালো থাক ভালো থাক- দূরে-
দ্রোহের আগুনে পুড়ে- থাক- ‘ভালোবাসি' থাক
১৮.০৫.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


