#
কিছু পথ লুকোনো থাকা ভালো;
লুকোনো মানে আড়াল
যেন ফিরতে পারি আমি শেষ পর্যন্ত তোমার কাছেই
কোনো প্রকার ভণিতা ছাড়াই
কিছু পথ উহ্য থাকাও ভালো ।
বুঝে নিও-
কাঙ্ক্ষিত প্রহরকে ভেঙে
সেইসব পথের শরীরে আমার গোপন আকস্মিক যাত্রা
আর তোমার
আগুন-খাতায় লিখে রাখা উত্তাপ- এ-ই-স-ব সব
একএকটি উর্ধ্ব কমা’র মাধ্যমে
ঢুকে আছে আজ শেষ সপ্তসিন্ধু পর্যন্ত ।
তুমি কি সেই জলে তোমার বিন্দু বিন্দু প্রশ্রয় ভাসিয়ে দেবে ?
সত্যি করে বলো আমায়, নেবে
গভীর সমুদ্রের স্রোতের মতো বেগবান আমার আদর তোমার
সমর্পিত মোহনায় ?
২৭.০৫.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
