
উন্নয়নের গণতন্ত্র ০৬
চমৎকার
সুন্দর
ও
উৎসবমুখর পরিবেশে
‘ড্যাস’ হয়েছে আজ। আমরা মুগ্ধ, উৎফুল্ল ও আনন্দিত।
অন্ধকার রাতে
চাঁদকে বিদীর্ণ করে
চা’য়ের দোকানেও ‘ড্যাস’ হয়েছে গতকাল। এতেও আমরা
অবাক হইনি।
এইরকম হয়; হওয়ারই কথা।
উন্নয়নের গণতন্ত্রের আশ্চর্য এই দেশে ‘ড্যাস’ হচ্ছে এখন।
আপনারা আসুন দেখুন এবং উপনীত হউন—
গোলযোগ
অনিয়ম
বাঁধা
ও
ভাঙচুরের ঘটনায় সিদ্ধ এইসব ‘ড্যাস’-এ আমরা সত্যিই গর্বিত
কী না
দেখুন
আর
পর্যবেক্ষণ করুন
আর দেখুন
আমরাই পারি নিজ দায়িত্বে ভরে দিতে
ওইসব অপরূপ বাক্সগুলোয় আমাদের
নির্লজ্জ
আখাম্বা ‘হ্যাস’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

