somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঋতো আহমেদ
পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

নূর উননাহার এর কবিতা

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তানের কবি নূর উননাহার একাধারে একজন আধুনিক কবি, শিল্পী, ইউ-টিউবার, ব্লগার এবং সোসাল-মিডিয়া পার্সোনালিটি। জন্ম আর বেড়ে ওঠা করাচিতে। তার কবিতা পড়লে মনে হয় যেন প্রতিটি শব্দের রঙ দেখতে পাচ্ছি, শুঁকতে পারছি ভালোবাসার ঘ্রাণ, আবেগ, রাগ-অনুরাগ আর আহরণ করছি জীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, এক-একটি ভীষণরকম সত্য। আমেরিকা থেকে ইংরেজি ভাষায় সম্প্রতি প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘গতকাল আমি ছিলাম চাঁদ’ থেকে কয়েকটি কবিতা বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


নূর উননাহার এর কবিতা
মূল: ইংরেজি
বাংলা ভাষান্তর: ঋতো আহমেদ

**
গতকাল—আমি ছিলাম চাঁদ
আর আজ—কেবল এক গ্রহণ মাত্র
কিছু একটা যেন চলাচল করে আমার ভেতর; কিছু দিন
অন্ধকারের দিকে
আবার কিছু দিন
আলোর দিকে

**
আমি একটি বাড়ি
তৈরি করছি

যার মেঝে গঠিত
শক্তিমত্তায়
যার দেয়াল খচিত
উচ্চাশার কারুকার্যে
যার ছাদ হচ্ছে
ক্ষমাশীলতার সেরা এক শিল্পকর্ম

আমি তৈরি করছি
নিজেকে

**
এই মনুষ্য-ত্বকে আবৃত
অর্ধেক যুদ্ধ আমি
অর্ধেক শান্তি

**
নিচের তিনটি বিষয় আমাদের সবচে’
ভালো শেখায়

ভয়, অশ্রু, সময়

**
আমার প্রয়োজন নক্ষত্র, শক্তিমত্তা, আর আমার হৃদয়ের ভারসাম্য
বেশ কিছুদিন হয়ে গেল শেষ যেদিন এগুলো
একত্রে আমার মধ্যে ছিল


**
{নামাজ}

ভোর ৫:৩০
পাপগুলো ঝেড়ে
জেগে উঠলাম আমি
এমনকি আকাশও এখন ঘুমন্ত
আর নৈঃশব্দ্য আমাকে সালাম জানাচ্ছে; ফযর

দুপুর ১:৫০
টুকিটাকি কাজ সেরে
প্রশান্তি খুঁজে পেলাম জায়নামাজে
রাস্তায় বইছে তীব্র উত্তাপ
আর তৃপ্তি প্রবেশ করছে আমার ঘরে; যোহর

বিকেল ৫:৪০
একটুপরেই চা পান করবো আমি
তবে সাফল্য আছে
৪ রাকাতে
এখন সূর্য হেলে পড়েছে; আসর

সন্ধ্যা ৭:০০
আলো নিভে যাচ্ছে
এমনকি পাখিরাও চলে গেছে
তাদের ওমপূর্ণ ছোট্ট নীড়গুলোয়
আমি মোনাজাত করছি বাড়ির জন্য; মাগরীব

রাত ৮:৩০
নক্ষত্রগুলো উজ্জ্বল
আমার জানালার বাইরে
জ্বলজ্বল করছে আকাশে
আমি দাঁড়িয়েছি কাঁত হয়ে রুকুতে; ঈশা

এইভাবে
দিনে ৫ বার
আমি
প্রকৃতপক্ষে, সাগ্রহে, সম্পূর্ণরূপে
জীবন্ত


০৪.০৪.২০২০
ছবিসূত্র: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×