somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শুয়রের বাচ্চাদের অর্থনীতি" এবং এক "সৎ" পুলিশ অফিসারের গল্প।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃটিশ আমলে আসানসোল মহকুমা প্রশাসক মাইকেল ক্যারিটকে এক পাঞ্জাবি ঠিকাদার বলেছিল ‘হুজুর এদেশে তিন ধরনের মানুষ আছে।
১.যারা ঘুষ খায় না।
২.যারা ঘুষ খায় এবং কাজ করে।
৩. এই দলে আছে কিছু শুয়োরের বাচ্চা, যারা ঘুষ খায় কিন্তু কাজ করে দেয় না।

ড. আকবর আলি খানের ‘পরার্থপরতার অর্থনীতি’ বইয়ের একটা প্রবন্ধের নাম হচ্ছে 'শুয়োরের বাচ্চাদের অর্থনীতি'। যেখানে তিনি মূলত সেই সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন যারা ঘুষ খায় কিন্তু কাজ করেনা,তত্ত্বের উৎপত্তি মূলত উপরোক্ত গল্প থেকেই।

এটা তো ইতিহাস থেকে একটা গল্প শুনলেন, এবার আপনাদের শুনাবো বর্তমানের একেবারে উল্টো একটা গল্প।

কিছুদিন আগে এক ভদ্রলোক তার উপর করা এক প্রভাবশালীর মিথ্যা মামলা থেকে বাচতে ব্যাংক থেকে লোন তুলে তদন্ত কর্মকর্তাকে উৎকোচ বাবদ কিছু টাকা দিলেন,এবং বাকি টাকা চার্জশীট দেওয়ার পর দিবেন বলে ওয়াদা করলেন।

কিন্তু চার্জশীটে দেখা গেলো ভদ্রলোককে রেহাই দেওয়াতো হয়নিই বরং অক্টোপাসের মতো আইনের ধারাগুলি উনার আপাদমস্তক জড়িয়ে আছে, ভদ্রলোক মনে মনে নয় বেশ জোরেশোরেই বললেন "এ্য তো দেখি শুয়রকা বাচ্চা নিকলা "।তদন্ত কর্মকর্তার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে কপালে যা আছে তাই হবে ভেবে তিনি ভারাক্রান্ত মন আর ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়লেন।

(এখন আসল ক্লাইম্যাক্স, প্রস্তুত তো?)

ভদ্রলোক শুয়ে আছেন, হঠাৎ সেই তদন্ত কর্মকর্তার কল আসলো, তিনি ভদ্রলোকের কাছে মাফি চেয়ে যা বললেন তার সারমর্ম হলো,থানার বড়বাবু (শুয়রের বাচ্চা) বাদীর কাছ থেকে বিবাদীর উপর এজহারে বর্ণিত অভিযোগ আর ধারাগুলি চার্জশীটে বহাল রাখার শর্তে বড় অংকের উৎকোচ গ্রহণ করায় বিবাদীর দেওয়া অল্প কয়টা টাকা ধোপে ঠিকেনি, এবং.........তিনি এখন সেই টাকাগুলা বাদিকে ফেরত দিতে চান।

এটাও সম্ভব? আশ্চর্য!

ভদ্রলোক হাতে টাকা পেয়ে যারপরনাই খুশি, তিনিতো অবাক যে বাংলাদেশে এমনও "সৎ" পুলিশ অফিসার আছে,যে ঘুষ নিয়েও কাজ করতে না পারায় তা ফেরত দেয়।

নিজের ভবিষ্যত জেল কাটার দুশ্চিন্তা ভুলে ভদ্রলোক টাকা ফেরত পাওয়ার আনন্দে আনন্দিত আর পুলিশের "সততায়" বিস্মিত .

আসলেই আমাদের দেশে এখনো "সৎ" পুলিশ আছে।সব তো আর "শুয়রের বাচ্চা" না
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩১
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×