somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন হোক প্রতিবাদের ভাষা, আসুক সুসাশন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ দেখলাম এক জন ক্ষমতাবান ব্যাক্তির পক্ষে মিছিল করছে কয়েকজন মিছিলকারী। স্লোগান হচ্ছে ".......... ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে,"। মনে একটা প্রশ্ন আসলো, ক্ষমতা ভোগ করলো ভাই, অন্যায়ো করলো ভাই, কিন্তুু তার জন্য আমার ঘরে হুমকি!! প্রকাশ্যে দিবালোকে আমার বাড়ী ঘর জ্বালিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়ে একটা স্বাধীন দেশের রাস্তা দিয়ে কয়েকজন মিছিল করে যাচ্ছে অথচ আমরা কেন প্রসাশন কিছুই বলছে না? আর আমরা যারা খেটে খাওয়া মানুষ তারাও সেটা শুনে যাচ্ছি!! আমার ঘরে যদি ভাইভাই কোন্দল হয় তবু সেটা পারলে প্রশাসন হস্তক্ষেপ করে মিটিয়ে দেবার চেষ্টা করে। যেকোনো অন্যায় প্রতিহত করে প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য, দেশের শান্তি রক্ষার জন্য।
তাদের উপরি আমাদের সাধারন মানুষের আস্থা। তারা কেন নিশ্চুপ? তাহলে কি আমি এই হুমকির জন্য সরাসরি আদালতে যাব?? আমার কি করা উচিত?

আসলে আমাদের মন যেটা মেনে নিয়েছে প্রতিনিয়ত দেখতে দেখতে সেটা ভালো কি মন্দ সেটা হয়তো বিচার করি না? হতে থাক না , তাতে আমার কি? এটা বলে মিছিল করবে এটাই তো স্বাভাবিক। আমিতো জানি তারা সত্যিসত্যি আমার বাসায় আগুন জ্বালাবে না। তো বলে যাচ্ছে বলে যাক। আসলে এটা বলা বা মেনে নেবার মানসিকতাই কখনো কখনো ক্ষতির সম্মুখিন করে দেয়।

প্রতিবাদের ভাষা হোক বা প্রতিরোধের ভাষাই হোক সেই বাক্যটা আমাদের জন্য ভাল না হলে মনের ভাল চিন্তাভাবনাটাও বাক্যের সাথে হারিয়ে যায়।

আমাদের দেশে বিরোধীদল হোক আর সরকারী দলই হোক প্রতিবাদ ও প্রতিরোধের ধরন টা কেমন যেন আক্রমনাত্বক। এটা একে অন্যেকে মানসিক দিক থেেক ক্ষেিপয়ে তুলে। এই রাজনৈতিক সংস্কৃতিটাই আমার ভাল লােগ না।

যেকোনো দলই হোক তাদের আচার আচরন কথা বলার বাক্য থাকবে সুন্দর তাতে আমরা স্বাধারন মানুষরাও উৎসাহিত হবো। যেকোন দল, ব্যক্তির অন্যায়ের প্রতিবাদ করবো একসাথে মিলেমিশে। তার জন্য আর একজনের ঘরবাড়ী পুরাতে যাব কেন? লিফলেট লিখে, ফেস্টুন বানিয়ে, একসাথে সববেত হয়ে দাড়ীয়ে প্রতিবাদের উপমা তৈরী করবো। এতে অন্যায়কারী লজ্বায় এমনিতেই অনেক অপমানিত হবে। অার এমন প্রতিবাদে সাধারন জনগন অশস্তি বোধ করবে না। বরং তারা মুল্যায়ন করতে পারবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আর প্রশাসনেরও মানুষের সাথে ঠকরাঠকরি লাগাতে হবে না। তারাও জনগনের সঠিক মুল্যায়ন করতে পারবে।

বিরোধীদল যতই সঠিক প্রতিবাদ করুক না কেন এই জ্বালাও পোরাও সংকৃতি থেকে বেরিয়ে না আসলে সাধারন মানুষ সেই নিরব প্রতিবাটাও কিন্তু আর করবে না। সুতরাং সুন্দর ভাবে ধর্য সহকারে প্রতিবাদ অব্যাহত রাখলে এর মুল্যায়ন বাংলাদেশের জনগন অবশ্যই করবে। আর সরকারী দলকে যতই চাপে ফেলা হোক তারা দেশের দায়িত্বে আইন অনুযায়ী যতদিন আছে থাকুক। একদিন তারাও বুঝবে বাংলাদেশের মানুষ কতটা সচেতন ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে।

আমরা চাই হানাহানী টাইপ প্রতিবাদের ধরন পরিবর্তন হোক। অার ভুল স্বীকার করার মানসিকতা তৈরী হোক। টিকে থাকুক দেশপ্রেমিক, আত্তসম্মানি বাংলার অতিথিপরায়ন মানুষ আর গড়ে উঠুক সুন্দর সংস্কৃতি।

ভাষা হোক সাবলীল, বাক্য হোক সুন্দর,
জীবন হোক আন্দময়, দেশ হোক নিরাপদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×