কবিতা
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তরঙ্গ
-------- মোঃ রুহুল আমীন ।
তরঙ্গ তুমি ।
অনিন্দ্য সুন্দরী এক,
তনুজা তটিনীর,
অথির অধীরা ।
অনুপম তোমার
দেহকান্তিতে তনিমায়,
উদ্ভাসিত নটিনীর
নন্দিত দেহসৌষ্ঠব,
ছন্দময় পথচলায় পরিস্ফুট
তার সুনিপুন নৃত্যকলা,
ধীরিধীরি ।
নবীনার যৌবন উচ্ছ্বাসে
বার বার আছড়ে পড় তুমি,
নিজেরে কর সমর্পণ
যেন বাইজী কোন জলসাঘরের,
ছুঁয়ে যাও তপ্ত হৃদি-তট
সিক্ত সোহাগে,
তরঙ্গ-ভঙ্গে জলকেলির
জানাও আহ্বান,
ভাসিয়ে নিতে চাও বুকের গহনে,
আলিঙ্গনে বাঁধিতে চাও
অথৈ অতল জলশয্যায় ।
দিবসে দীপ্ত দিবাকর
পরায় তোমার শিরে
ঝলমল সোনার মুকুট,
নিশিতে স্নিগ্ধ নিশাকর
ফুটায় দু’চোখে
কামনার স্বপ্ন রঙিন,
যে স্বপ্ন
আমাকেও বিভোর করে
হাসায় কাঁদায়
যখন,
যে নদীর তরঙ্গ তুমি
তার তীরে,
আমি একা,
এক নীরব দর্শক ।
----*----
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন
কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন