কবিতা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগুন আর আগুন
-------------------
আগুন ! আগুন!! আগুন !!!
আগুন আজ চারিদিকে,
সবখানে!
ঘরে আগুন, বাইরে আগুন,
আগুন জনপদে, বিপনীতে;
মালের গুদামে আগুন,
বুকের উনুনে আগুন
যেন চিতা প্রজ্জ্বলিত ;
দাবানলে সবুজ বনানী
ছারখার,
নিতল সাগর-শয্যায়
ঘুমন্ত জ্বলন্ত অগ্নিগিরি,
পাথরেও আগুন
আজন্ম পাথরচাপা;
আগুনের লেলিহান শিখায়
স্তম্বিত শাণিত বিবেক,
স্তিমিত ভয়ে, ধামাচাপা;
মিছিলের মশালে আগুন,
স্লোগানে স্লোগানে আগুন ,
আগুন প্রতিবাদীর চোখে মুখে;
সেবার নামে
শোষণের প্রচ্ছন্ন অনলে
মানুষের স্বপ্ন ভষ্মিভূত,
দুঃশাসনের প্রতপ্ত প্রহারে
সমাজের সর্বাঙ্গ জর্জরিত,
দগ্ধীভুত;
ধোঁয়ায় আর মানুষের পোড়াগন্ধে
বিষাক্ত বাতাস, সে নিশ্বাস বায়ে
রোগাক্রান্ত তাই
মানুষের অমূল্য জীবন,
মরণব্যাধি যেন ওতপাতা
পদে পদে ।
---*---
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃআমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত...
...বাকিটুকু পড়ুন
গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন