কবিতা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনঘ আমি
-----------
কষ্ট দিয়েছ যদি, তারে আর
না নিও ফিরায়ে, থাকুক সে
আছে যেমন, মন তার চায়
যত দিন, বাজাক বেসুরে
বিষন্ন বীণ নিঃসঙ্গ রাতের
নিঝুমে মেঘাবৃত জোছনায়,
ঝরাক অঝোরে অমিয় অশ্রুর
নিরাকুল দৈব প্রসন্নতায় ।
যায় যদি, যাক ভেসে যাক
সুখস্বপ্ন যত। সুখালিঙ্গন আর
সইবে না আমার।
একদিন অন্বয়ে ব্যর্থ বিমুখ
অবশিষ্ট কষ্ট প্রবর, ঢাকি' লাজানত
সজল নয়ন অঞ্চলনিধিতে,
ফিরে যাবে, ফিরে যাবে নিজ
প্রতর প্রত্যাশায়।
অনঘ আমি- অনঙ্গমোহন, আমিই
রব। আমরণ আমার প্রাপ্য, প্রাপ্তি
যত, তারও সব আমারই রবে।
---*---
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন