বিচিত্র বিভা
-----------
পৃথিবী বিচিত্র বড় !
তারও অধিক বিচিত্র মানুষ ।
কল্পনার ফানুস উড়ায়ে আকাশে
বিভোর কেহ তারার ইশারায়,
জোছনার ছায়া্য়,
পালকবিহীন বায়ুর ডানায় ।
নিঃশব্দ ভাবনার কোলাহলে
স্তব্দ কলরবে
কেহ রাতজাগা কোমল শয্যায়,
খোলা জানালা্য়,
উন্মুক্ত আঙ্গিনায়,
নির্জন পথে্র ধারে
কিংবা পথে পথে ।
অশ্রুতে দৃষ্টি ঝাপসা কারও,
নিঘুম কারও দুটি চোখ
সুখবিনাশী প্রেতাত্মার
স্বরূপ সন্ধানে,
নিমিলিত অপলক ।
কেউ বা
অস্তিত্বহীন দ্বিতীয় সত্ত্বার
অনুসারী অনুগামী ।
স্রষ্টা অন্তর্যামী ব্যস্ত নিরন্তর
মনুষ্যচিত্তের রহস্য উন্মোচনে ।
ভুল কার ?
স্মৃষ্ট মানুষের ?
না কি স্রষ্টার নিজের ?
---*---
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




