আমি বলব ফিরে এসনা আর কখনো। কারন, আমিও বঞ্চিত হয়েছি অনেক কিছু থেকে। মানুষ হিসেবে যা পাওয়ার কথা তা থেকে। বাঙ্গালী হিসেবে যা করার কথা তা খেকে। আরো না বলা অনেক কিছু থেকে (আপনাদের ও কথা)।
কোন ছাত্র চাইবেনা আবার পরীক্ষা দিতে, যা সে একবার দিয়ে দায়মুক্ত হয়েছে।
কিন্তু শিক্ষককে না চাইলেও একই পড়া তাকে বারবার পড়াতে হবে।
কোন মানুষ তার প্রিয় মানুষকে আবার হারাতে চাইবেনা, যে তার প্রিয় মানুষকে একবার হারিয়েছে ।
কিন্তু ফিরে পেতে চাইবে বারংবার।
এরকম হাজারো লিষ্ট আছে হারানোর, কিন্তু পাওয়া !!! অল্প। তাই ফিরে পেতে চাইনা তোমায় ২০১১।
তুমি তোমার মত চলে যাও। কিন্তু যাবার বেলায় ২০১২ কে কুমন্ত্রণা দিয়ে যেওনা, এইটুকুই চাওয়ার আছে। বিদায় ২০১১...... অনন্ত কালের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


