বিদায় বেলার বেজে ওঠা সুর।
হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ঠিকই ধরেছ, গতকাল সময়ের এক অনিবার্য দাবির মুখে আমাদের প্রাণের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে এলাম। বিশ্ববিদ্যালয়ের জীবন পার করতে পেরে অনেকটা সস্তি বোধ করছিলাম।
Rag-day এর শুরুটা হয়েছিল আনন্দের মধ্য দিয়ে, কিন্তু বিকেল বেলায় সবার মনের বীণায় এক বেদনার সুর বাজতে শুনলাম। অনেকের অবিরাম অশ্রু ঝরতে দেখেছি!!!!
এক সাথে আর ক্লাস করা হবে না!!!!
এক সাথে সবাই মিলিত হতে পারি কি না তাও জানি না!!!!
আমাদের মাঝে এই দীর্ঘ সময়ে হৃদ্যতার বন্ধন তৈরী হয়েছিল। জীবন নামক গ্রন্থিতে, যে অধ্যায়ের সুচনা হয়েছিল আমরা সবাই মিলে গতকাল তার উপসংহার রচনা করলাম।
শুরু হলো জীবনের নতুন অধ্যায়। অধ্যায় শুরুতে এসেই মনে হলো জীবনের স্বার্থকতা খুঁজতে গিয়ে একটা নদী পার হয়ে উপস্থিত হলাম এক সমুদ্র সৈকতে। এখন পাড়ি দিতে হবে সামনের জলধি, সেই পথে চলার সময় আমাদের মনে রেখো। এই সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে সবার দেখা মেলা ভার, তারপরও যদি কখনও দেখা হয়। বেশী না হোক এতটুকু শুনতে চাইব, “বন্ধু কেমন আছ ?”
সত্যি বন্ধুরা, তোমাদের খুব ভালোবাসি। সারা জীবন তোমাদের কথা মনে থাকবে................................।
সবাই অনেক......... অনেক......... বেশি ...বেশি ...... বেশি... ভাল থাক। এই কামনা করি।
একটি মুমূর্ষু কবিতা
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ এসেছে শরৎ

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।