আমাদের কোমলমতি শিশুদের মাঝে কি আপনারা কিছু দেখতে পারছেন? একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এরাই যথেষ্ট।
.
কিন্তু আমরাই এদেরকে নিষঠুরতা শেখাই পদে পদে। ব্যক্তি, সমাজ, রাজনীতি, রাষ্ট্রই তাদের নিষঠুরতার বড় শিক্ষক। এদের মধ্যেই কেউ কেউ অস্ত্র, রড, হাতুড়ি হাতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে কাঁপিয়ে তুলবে। প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়বে রক্ত নেশায়।
.
তখন আমরা স্রেফ ভুলে যাবো এটার জন্য আমরাই দায়ি; আমরা পারিনি তাদের কোমল হৃদয়টা বাঁচাতে। অভিভাবক হিসেবে আমাদের ব্যর্থতার যায়গাগুলো চিহ্নিত করা উচিত।
.
আসুননা আমরা নিজেদের বদলাই। সমাজ, রাজনীতি, রাষ্ট্র থেকে নিষঠুরতার শিক্ষকদের বিদায় দেই, আহ্বান জানই মানবতার শিক্ষকদের। আমাদের শিশুদের গড়ে তুলে সুন্দরে, ভালোবাসায়, মানবতায়।





সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


