খুব কষ্ট হয় তোকে দেখে।
আসলে তোকে দেখে না, তোর হাসিখুশি থাকাটা দেখে।
নাহ, হয়তো তোর সাথে তোর নতুন সঙ্গীনীকে দেখে।
চিৎকার করে বলতে ইচ্ছা করে, " ওরে কে কোথায় আছিস, সবাই দেখে যা, দেখে যা এই মুখোশধারীকে।
যার আছে একটা সুন্দর মুখ
আর আছে মনভোলানো হাসি
আর আছে বার বার বলা কিছু মুখস্ত ভাষা
আর
আর আছে একটি নষ্ট হৃদয়।"
আরও বলতে ইচ্ছা করে, তোর এই একটি নষ্ট হৃদয় দিয়ে আর কত প্রজাপতির উড়াউড়ি থামাবি?
বলিনা , বলবোনা কখনোই।
কাকে বলব? কাদেরকে বলব?
জানি কে কি বলবে......
একটা কথাই শুনবো শুধু্, " তুমি বড় হিংসুক"।
হা হা হা হা হা হা হা
হাসি ছাড়া আর কি আছে বল?
তুই যে সবার কাছে অনেক অনেক বেশি ভালো।
প্রজাপতির রঙ নিয়ে সবার পৃথীবী রঙ্গিন করিস, তুই তো সবচেয়ে ভালো।
আর প্রজাপতি গুলো কেন যে এতো বোকা হয়?
তোকে নিজের সবটুকু রঙ দিয়ে দিয়ে না পারে আর ভালো থাকতে না পারে উড়তে।
না পারে তোর নষ্ট হৃদয়ের জাল ছিড়ে বের হতে.......
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


