somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Speed আর আমার কিছু কথা...... =p~ =p~

২৪ শে জুন, ২০১২ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রেন্ডদের চিল্লাচিল্লিতে টিকতে না পেরে, গেলাম ওদের সাথে বাংলার সুপারডুপার বাম্পার হিট ছবি The Speed-Do or Die দেখতে। এক মাস ধরে মুভিটা স্টার সিনেপ্লেক্সে চলছে তাও টিকেট কাটতে গিয়ে দেখি হাউসফুল, যদিও দিনটি শুক্রবার ছিল ;) ।যেতে দেরি হওয়ায় একটা শো শুরু হয়ে গেলো। পরের শোর টিকেট কাটব, এক সারিতে ৭টা টিকেট চাইলাম, দিতে তো পারলই না, আবার বলে যা আছে তাই নিন নয়তো আজকের কোনো টিকেটই নাই, গত পরশু থেকে সব বুকড। কি আর করা, ভাবলাম যা আছে কপালে আজকে দাঁড়িয়ে হলেও The speed দেখবো X( ।

ছবি শুরু হলঃ

প্রথম দৃশ্যতে আলমগীর (কিবরিয়া খান) ১৫ ২০ টা পেপার নিয়ে রাগে ডানে বামে ছুড়তে লাগলেন। কারন অনন্ত চৌধুরী। তিনি দুর্নীতিমুক্ত:-/ দেশ গড়ার লক্ষ্যে আলমগীর ও তার সহযোগীদের ব্যান্ড বাজাচ্ছেন। কে এই অনন্ত চৌধুরী?
পরের দৃশ্যেই উত্তর :D

এক লোক( অ চ) জিমের সব কটি মেশিনের কার্যক্ষমতা পরীক্ষায় অতিরিক্তরকম ব্যস্ত। ভাবখানা এমন যেন আর কখনোই এখানে আসা না লাগে =p~ =p~ আজকেই ৬ প্যাক ৮ প্যাক যা লাগে বানাবেন!! ইনিই অনন্ত চৌধুরী, টু স্পেশাল প্যাকওয়ালা =p~ =p~ =p~ ।

তো গেল ব্যায়াম আসলো দিঘি। মানে হিরুর ভাতিজি, ( মেইন নায়িকা- ভাবখানা তেমনই) নাম দৃষ্টি। তাকে না দেখে আপিসে যাওয়া যায় না। দৃষ্টির দিকে দৃষ্টি দেয়ায় আগেই দৃষ্টি পড়ে গেল :P তার ২ সারভেন্টের উপর। হায়রে, সারভেন্টের একি হালত করেছে সোহান???? মাথায় হাত দেয়া টাইপ ড্রেস-আপ!!!!! X(
যাই হোক, অনন্ত চৌধুরীর বাসার দারোয়ানের নাম আবার জেমস, তার সাথে কেউ খেলতে পারে না কোনো গেমস.....!!!!! :D :D ;)


অনন্ত চৌধুরী তার ফ্যাক্টরী পরিদর্শনে গিয়ে একটা মেশিন নিজ হাতে খুব অল্প সময়ে ঠিক করে দিয়ে ছবির নামের সার্থকতা প্রমান করলেন। অতঃপর আবারো আলমগীরের ধমকি, এবার ফোনে। ধমকি তো কাজেই আসলো না উলটা নিজেই রাগে কিড়মিড় করে একজনকে ভাড়া করলেন অনন্তকে অনন্তকালের উদ্দেশ্যে পাঠানোর জন্য :P।

যাকে ভাড়া করা হল, সে যে খুব প্রফেশনাল তা প্রমান করার জন্যেই নাকি :P একজন মন্ত্রীকে লাঠির মতো বনবন করে গোটা দশেক ঘুরন্ডি দিয়ে ছাদ থেকে ছুড়ে ফেলল :(( । এরপর গেল অনন্তকে মারতে:-/, ব্যাফক একশন B-) শুরু হইলো। অনন্তই ঊনাকে মারতে মারতে মনে হয় ছাদে উঠিয়ে দিয়েছিল, নইলে আলমগীরের বাসার কাচের রুফ ভেঙ্গে তিনি কিভাবে পড়লেন তা আমার এই ছোট মস্তিষ্কে এখনো ঢুকে না!!!!!
যাই হোক আলমগীরকে আরেকবার পাল্টা ধমকি দিয়ে মাইন্ড ইট!!! বলে অনন্ত তখন তাড়াতাড়ি বিদায় নিতে ব্যস্ত কারন দিঘীর সাথে গান। " চাচ্চু তুমি আমার জান প্রান জীবন" গান শেষে নায়িকার আগমন ;)

নায়িকা পারভীন ( সন্ধ্যা ) লন্ডন ফেরত ফ্যাশন ডিজাইনার। তিনি অনন্তর ম্যানেজারের একমাত্র আদরের ছোট বোন। এন্ট্রিতেই তিনি নায়কের নিরহংকারীতায়, সেভিং লাইফ কাজকর্মে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গেলেন। আমার তো মনে হইছিলো নায়িকা আপেল মোবাইলের ভিডিওর সুবিদার্থেই ফ্যাক্টরীতে আগুন লাগানো হয়ছে আর নায়কও তার টু স্পেশাল প্যাক নিয়ে জীবন বাচাতে লেগে গেলেন:P। শুধু প্রেমে পড়লেই চলবে, গান নাচ লাগবে না?? তাইলে কি হয় নাকি??? শুরু হল গান, নাচ। " আমি রোমিও তুমি জুলিয়েট, প্রেম করিতে আর করবো নাতো লেট...... :P:P:P"


নায়িকা চাকরীর জন্য এপ্লাই করার আগে হবু বসের জন্যে ফুল কিনতে গিয়ে শুনলেন সেটা অন্য কারো অর্ডার করা। আর তখনি বুকেটি নেয়ার জন্যে অনন্তর লোক আসলো তাকে বাইরে গাড়িতে বসিয়ে। অনন্ত যখন শুনলো নায়িকার করুন আর্তনাদ মানে বুকেটি নায়িকার ভালোবাসার মানুষের জন্য, তখন হেসেই দিয়ে দিল।পরে অফিসে নায়িকা যখন বুকেটি দিল তখন অনন্ত বুঝতে পারল তাকেও কেউ ভালোবাস্তে পারে!!!!! :P


যাই হোক, একদিন নায়িকা দিঘীর চক্করে পড়ে তাকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। অবশেষে তাহাদের পাওয়া গেলে কষে ঝাড়ি দেয়া হয় নায়িকাকে। নায়িকার দুঃখে দুঃখিত হয়েই নাকি কাহিনি সামনে নেয়ার জন্য আল্লা মালুম, দিঘী পারভীনকে চাচী করতে চায়। অতঃপর চাচা, চাচী আর দিঘী হানিমুনে যায়। নাচে গানে ভরপুর হানিমুন মেইন নায়িকা দিঘীর এন্ডিং ডেকে আনে।

দিঘীর শোক ভুলতে পারে না চাচা চাচি, তাই সেকেন্ড হানিমুনে যায় মালয়শিয়াতে। সেখানেও শোক ভুলতে আবারো গান নাচ, তবে এবার কিছুটা স্লো :D:D এবার টার্গেট হয় পারভীন। আর স্মারক হিসেবে ২ ৩ টা বুলেট বসিয়ে যায় অনন্তর বুকে। হাসপাতালে নেয়ার পর অপারেশন করা হয়, তাতেই সুস্থ নায়ক। আগে জানতাম না মালয়শিয়ার মেডিকেল ব্যাবস্থা এতো ভালো!!!!:-/ ২ ৩ টা বুলেটও কিছুই হয় না।

হস্পিটালের বেডে বসেই নায়ক তার আদরের স্ত্রীর করুন পরিনতি দেখতে পান। তাকে বন্দি করে রাখা হয়েছে অতি শক্তিশালী সর্বাঙ্গে ইল্যাক্ট্রিক স্পার্কযুক্ত কাচের জারে।এই জার শুধুমাত্র আই কনট্যাক্টে ( রেটিনা স্ক্যান) খোলে। অনন্তকে একটা ঘড়িও দান করা হয় বিনামূল্যে যা কিনা একি সাথে টাইম দেখায় + আই কনট্যাক্ট সেইভ করে। সময় ৫ দিন দেয়া হয় এর মধ্যে বাচাতে না পারলে কেল্লা ফতে:P :P

নায়ক ট্রিটমেন্টের খ্যাতা পুড়ে ছুটলেন বিরহের গান গায়তে, গায়লেন সারা মালয়শিয়া জুড়ে :P গান শেষে দেবদাস পোজ দিয়ে ২ দিন পার করলেন। এর মধ্যে ক্রিস্টিনাকে ( খরুচে নায়িকা) বাচালেন একদল বেয়াদপ গুন্ডার সাথে লড়াই করে। এবার ক্রিস্টিনাও তার সাথে যুক্ত হয়ে বেলী ডান্স দিয়ে গান শুরু করলে ভিলেনরা আর সহ্য করতে না পেরে আবারো দিল বুলেট স্মারক। এবার আর হসপিটাল না, ডাক্তার ক্রিস্টিনা ছুরি গরম করে কাজ শেষ করে বেশি টায়ার্ড হয়ে রোগীর বুকেই ঘুমিয়ে পড়লেন।


অনন্তকে শুধু সেবা নিলেই চলবে না তাই আবারো সেবার খ্যাতা পুড়তে সক্ষম হলেন। আবারো ব্যাফক একশন। এবার কেন এই একশন সেটা আমার মাথার উপর দিয়ে গেল, বুঝলামই না !!! X(
আই কনট্যাক্ট যোগাড় করতে করতে ক্রিস্টিনার খেল খতম হয়ে গেলে অনন্ত খুবে খেপে গেল। খেপবে না তো কি!!! এরা পাইছে কি? কাউকে মেরে ফেলছে, নয়তো ধরে নিয়ে যাচ্ছে, আর সে শুধু দেবদাস হয়ে বিরহের গান গেয়েই যাবে??? না আর সহ্য করলে চলবে না।

অনন্ত টোটাল সাজসজ্জা করে গলায় আল্লাহু লকেট ঝুলিয়ে গেল কিবরিয়ার বাসায়। " যাব পাতাহি থা, তো পেহেলে কিউ নেহি ট্রাই কিয়া বসসসস.......।"
সবাইকে মেরে, কিবরিয়ার আই কনট্যাক্ট ইংলিশে চাওয়ায় কিবরিয়া রাগ করে নিজেই মরে গেলেন। এখন কিভাবে বাচবে নায়িকা???কিবরিয়ার আই কনট্যাক্ট তো নাই কিভাবে খুলবে জার???? ঘুষি দিতে গেলে শক লাগে, গুলিতে কাজ হয় না......অবশেষে কাজ করলো আল্লাহু লকেট। লকেট ছোয়াতেই জার ভেঙ্গে গেল। নায়িকাকে কোলে অনন্ত চৌধুরী নিয়ে হাসি মুখে বেরিয়ে আসলেন।
সমাপ্ত।

এবার বলি আমার কিছু কথা.........
১। ছবির কাহিনী কোথায়? সেটাই এখনো মাথায় ঢুকলো না!!!!! X(
২। নায়কের ওরাল যেখানে বাংলাতেই এতো খারাপ, সেখানে তাকে দিয়ে এতো কষ্ট দিয়ে ইংলিশ বলানোর দরকার কি?
তার ইংলিশের কিছু নমুনাঃ
হে গাইচ, লিব দা গাল ( hey guyz, leave the girl)
ডপ ইউর গান(drop ur gun)
ইস্টপ(stop)
আই ডন ওয়ান টু সুট ইউ, আই নিড ইয়োর আই কনট্যাক (i don't want to shoot u, i need ur eye contact)
৩। যদি অনন্ত সাহেব আলমগীরের বাসার ঠিকানা জানতেনই তাহলে আগেই কেন গেলেন না? আর না জানলে তিনি কিভাবে কার কাছ থেকে জানলেন সেটা দেখানো হল না কেন?
৪।আলমগীর নিশ্চয় অনন্তর সম্পত্তি চায় না, অনন্তকে মেরে ফেলায় যেখানে উদ্দেশ্য সেখানে অনন্তকে নিরস্ত্র অবস্থায় পেয়েও না মেরে সন্ধ্যা্কে তুলে নিয়ে যাওয়া হল কেন?
৫। ছবির নাম দা স্পিড কেন? স্পিডের কি দেখানো হল?

যাই হোক, এই ছবি দেখে আর কিছু পাই না পাই হার্টটাকে খুব ভালো একটা অবস্থানে নিতে পেরেছি তা সিউর, কারন এতো হেসেছি যে আগামী দশ বছরেও আমার হার্ট একদম সেইরাম থাকবে .........:D:)B-);)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ বিকাল ৩:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×