somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিচারণে নজরুল (ছবি ব্লগ)

২৫ শে মে, ২০১২ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫শে মে ২০১২ইং প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি, চির তারুণ্যের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে তিনি আত্মপ্রকাশ করেছেন অনেক রূপে। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার এবং চলচিত্র-পরিচালক।

“বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন “আরশ” ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!”

“তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!!”

“আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

“নিশি ভোর হ’ল জাগিয়া
পরান-পিয়া।
কাঁদে “পিউ কাহাঁ” পাপিয়া
পরান-পিয়া।।”

“শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।
ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপ্ন সম,
আঁচালের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।”

এ ধরনের আরো অসংখ্য কবিতা, গানের মত ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করে গেছেন এই বিদ্রোহী কবি।


এবার চলুন দেখে নেয়া যাক কবিকে নিয়ে কয়েকটা ফটোগ্রাফিঃ


কবির হাতের লেখা একটা কবিতার অংশবিশেষ


প্রথম যৌবনে কবি


সৈনিকের পোষাকে বিদ্রোহী কবি


১৯২৪ সালে ২৫ বছর বয়সে প্রেমের কবি


১৯২৬ সালে চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে বেড়াতে আসেন। বাঁশি বাজানো অবস্থায় বিদ্রোহী কবি (২৭ বছর বয়সে)


আজিজ মঞ্জিলে কবি; চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে


গজল রচনার যুগে


১৯৩০ সালে ৩১ বছর বয়সে বিপ্লবের কবি


৪২ বছর বয়সে কবি


২৪শে মে ১৯৭২ইং বিপ্লবী কবিকে ঢাকায় নিয়ে আসেন তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


১৯৭৪ সালে শেষ বয়সে কবি


১৯৭৬ সালের ফেব্রুয়ারীতে একুশে পদক গ্রহণের মূহুর্তে


কবির মৃত দেহের সামনে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান


১৯৭৬ সালের ২৯ আগষ্ট, সোহরাওয়ার্দী উদ্যানে কবির জানাজায় হাজারো মানুষের ভীড়

সমতল'এ এক কপি
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ১২:২২
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×