somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন

০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৯শে মার্চ গিয়েছিলাম ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে বন্ধু মিজানের বাড়িতে। উদ্দেশ্য তার বিয়েতে উপস্থিত থাকা। সে দিন বিকেল ৪টায় আমি, বন্ধু ইকবাল এবং মিজানের এক কাজিন মিলে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে রওনা হলাম মিজানের বাড়ির উদ্দেশ্যে। তার বাড়িতে যখন পৌঁছলাম ঘড়িতে সময় তখন সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওদের এলাকায় আর ঘুরা হলোনা। পরেরদিন অর্থাৎ ৩০শে মার্চ দুপুরে মিজানের শুভ বিবাহের দিনক্ষণ, তাই আগের রাতেই ঠিক করে রাখলাম খুব সকালে উঠে আমরা ৩ জন (আমি, ইকবাল এবং মিজানের কাজিন) মিলে দাঁতমারা ইউনিয়নে ঘুরতে বের হবো। আমি আগে থেকে জানতাম তাদের বাড়ির পাশেই চা বাগান রয়েছে, যেটার নাম- নিউ দাঁতমারা টি এস্টেট। সুতরাং চা বাগানে ঘুরতে যেতে মন চাইছিল বেশি।

২৯ তারিখ রাতে মিজানের হলুদ অনুষ্ঠান ছিল। বন্ধুদের মধ্যে আমরা দু’জন উপস্থিত ছিলাম, যদিও পরের দিন বিয়ের অনুষ্ঠানে বন্ধু ফারুক উপস্থিত থেকেছিল। ঘরোয়া হলুদ অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় ৩টা বেজেছিল। এদিকে আবার খুব সকালে ঘুম থেকে উঠার পালা। যা হোক, পরেরদিন সকাল ৭ টার দিকে ঘুম ভাঙ্গলো। ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম। একটু পর আমাদের সাথে যোগ দিল মিজানের কাজিন। সেদিনের ঘুরাঘুরির কিছু ছবি তুলেছিলাম আমার ডিজিটাল ক্যামেরায়। সেখান থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।



বলুনতো এটা কী? ;)



এক পিচ্চির শার্টের বোতাম



এক শিশুর ক্রিকেটার হওয়া স্বপ্ন!



চলতে পথে-১



চলতে পথে-২



পথহারা পথিক?



চলতে পথে-৩



নির্বাক বৃক্ষ!



স্থানীয় স্কুল মাঠে ক্রিকেট খেলারত এলাকার কিশোর, যুবকরা



চা বাগানের প্রবেশ মুখে



চা বাগান-১



চা বাগান-২



চা বাগান-৩



চা পাতা



এরা ২ ভাই, মিজানের ভাগ্নে; আমাদের সাথে বের হয়েছিল ঘুরতে


আজ ৮ জুলাই, মিজানের সহধর্মিনী সায়মা’র জন্মদিন। সায়মাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আর তাদের দাম্পত্য জীবনের জন্য রইলো আমার অনেক শুভ কামনা। চিরসুখী হও তোমরা। :)
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×