বহু বছর পর যদি দেখা হয় তোমার সাথে
তুমি কি চিনবে মোরে ?
মুখে দাঁড়ি, হাতে থাকবে লাঠি
চশমাও থাকতে পারে ?
আর তুমিও তো আগের মত থাকবে না ?
হয়তো আর নীল শাড়ি পরা হবে না তোমার
হাতে থাকবে না নীল কাচের চুড়ি ।
দুজনের হয়তো আর এক সাথে ঘোরা হবে না
হয়তো রিকশায়ও উঠা হবে না আর ।
তাতে কি তবুওতো এতদিন পর দেখা হল দুজনার ।
মনে পড়ে ,সেই স্মৃতি,কত বৃষ্টিতে ভেজা
কত একসাথে ঘোরাঘুরি দুজনার ।
পূর্ণিমার রাতে খালিপায়ে হাঁটা
তোমাকেতো কোনদিন দুল পরতে দেইনি আমি ।
কত ফুল এনেছি তোমার জন্য ,
আর সেগুলো তুমি পরায়েছ কানে ।
প্রতিদিনই তুমি হাত বাড়িয়ে দিয়ে বলেছো ;
আমার কবিতার লাইন লিখে দিতে
কোনদিন লিখতে না পারলে তুমি বলতে ,
তোমাকে আর আগের মত ভালোবাসি না ?
আর আমি ;তোমার জন্য কত কবিতা লিখে রেখেছিলাম ।
কিন্তু তুমিতো হারিয়ে গেলে হঠাং !
তারপর আমি আর চাঁদ দেখিনি ,
কোনদিন বৃষ্টিতে ভিজিনি্,
কোনদিন কোন ফুল কিনিনি্,
কেন জানো ?আমিযে তোমাকে ভালবাসি ।
ভালোবাসার সব ফুল তো তোমায় দিয়েছিলাম ।
আর তুমি সব ফুল নিয়ে নদীর জলে বির্সজন দিলে ?
বছর ঘুরে বসন্ত আসবে বর্ষা আসবে
কিন্তু তুমি আর আসবে না ।
বল চিনেছ মোরে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



