আর কত কাল অপেক্ষা করবো আমি ?
নীরব অভিমানে নয়নের জল ঝরে ঝরঝর ।
সবাই ফিরে এলো ; শুধু এলেনা তুমি ।
বল ?আর কত কাল অপেক্ষা করবো আমি ?
বায়ান্ন গেল ,উনষুত্তর গেল, তারপর এলো একাত্তর ।
দেখতে দেখতে নয়মাসে সেও চলে গেল ;
সাথে করে নিয়ে গেল তোমাকে ।
তবুও অনেকে তো ফিরে এলো,
তাই তোমার পথ পানে চেয়ে বসে থাকি ।
হয়তো কখনও হঠাং করে পেছন হতে এসে,
আমার চোখ টিপে ধরে আমার গলায় পরিয়ে
পরিয়ে দেবে বকুলের মালা ।
কানে পরাবে শিউলী ফুলের দুল ;
খোঁপায় হয়তো দেবে সাদা কাশফুল ।
তাই আশায় বুক বাঁধি ফিরে আসবে তুমি ,
কিন্তু সবাই এলো শুধু এলেনা তুমি ।
বল ? আর কত কাল অপেক্ষা করবো আমি ?
দেখতে দেখতে অনেক কিছুই বদলে গেল
বাবু বড় হল । তোমার লাগানো সেই শ্বেত পলাশ ফুলের গাছ
সেটিও বড় হল ।
কত ফুল সেই গাছে ,
আস্তে আস্তে গ্রামখানি আবার আগের মত হয়ে এলো
শুধু এলেনা তুমি,
বল? আর কত কাল অপেক্ষা করবো আমি ?
[স্বাধীনতা যুদ্ধে যারা তাদের স্বজন হারিয়েছে তাদের জন্য এ কবিতা]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



