somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগবাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। মহাজোট সরকারের গত তিন বছরে প্রায় অর্ধশত লোকবল অবৈধভাবে নিয়োগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী চক্র। নিয়োগ বিষয়ে একটি তদন্ত কমিটিও কাজ করছে। নিয়োগবাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে একজন কর্মচারীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও অবৈধ নিয়োগের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক রয়েছেন ১০০ জন। এছাড়া কর্মকর্তা ১২২ জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ৮৩ জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ২০০ জন । ২০১০ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াতপত্রে উল্লিখিত পরিসংখ্যানে শিক্ষক ছিলেন ৬৮ জন, কর্মকর্তা ১০৭ জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ৮৬ জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ১২০ জন। এদিকে গত বছরের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি অনুষ্ঠানের দাওয়াতপত্রে শিক্ষক ৮০ জন, কর্মকর্তা ১১৯ জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ৮৬ জন ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ১৯৮ জন দেখানো হয়। অর্থাত্ পরপর দুটিসহ বর্তমান পরিসংখ্যান হিসাবে গত প্রায় ১৫ মাসে নতুন করে ১৪ জন শিক্ষক, কর্মকর্তা ১৫ জন এবং চতুর্থ শ্রেণীর ৮০ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে—যার মধ্যে চতুর্থ শ্রেণীর অন্তত অর্ধশত কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে বিজ্ঞপ্তির বাইরে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত দেড় বছরে কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী নিয়োগের সাতটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে ২০১০ সালের ৩ ডিসেম্বর জাতীয় একটি দৈনিকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং-০১/২০১০) রেজিস্ট্রার, উপ-পরিচালক, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, এমএলএসএস ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদে দরখাস্ত আহ্বান করা হয়। বিজ্ঞপ্তির ১৮নং ক্রমিকে এমএলএসএস পদে ৫ জনের বিপরিতে নিয়োগ দেয়া হয় ২০ জনকে। একই সঙ্গে ১৯নং ক্রমিকে নিরাপত্তা প্রহরী পদে ১৫ জনের বিপরীতে ৩৫ জনকে নিয়োগ দেয়া হয়। অর্থাত্ শুধু ওই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই ৩৫ জন কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। আর এ নিয়োগবাণিজ্যের মাধ্যমে প্রায় সোয়া কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এভাবে মহাজোট সরকারের গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সহকারী প্রক্টরের নেতৃত্বে গড়ে ওঠা প্রভাবশালী চক্রটি অর্ধশত কর্মচারী নিয়োগের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অন্যদিকে পছন্দমত প্রার্থীর অভাব ও আর্থিক লেনদেনে বনিবনা না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঝুলে আছে।

অভিযোগ আছে, বঙ্গবন্ধু পরিষদের প্রভাবশালী এক নেতা এবং বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির তদবিরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পান সহকারী প্রক্টর উত্পল কুমার প্রধান।
অন্যদিকে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত হন ওমর ফারুক। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক বিষয়সহ গুরুত্বপূর্ণ সবকিছুই নিয়ন্ত্রণ করছেন এই দু’জন শিক্ষক। কিছু শিক্ষক ও কর্মকর্তা নিয়ে গড়ে ওঠা এ চক্রটির কাছে পুরো বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে পড়েছে। মহাজোট সরকারের সময় নিয়োগ পাওয়া বর্তমান ভিসি প্রফেসর ড. এম নুরুল ইসলামও যেন অনেকটা অসহায় এ চক্রের কাছে। প্রভাবশালী এক মন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রক্টর ওমর ফারুক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন। প্রক্টর ও সহকারী প্রক্টরের মূল দায়িত্ব শিক্ষাদান হলেও তারা তাদের অতিরিক্ত দায়িত্ব প্রশাসনিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। অফিস চলাকালে বেশিরভাগ সময়ই ভিসির কক্ষে অবস্থান করে থাকেন তারা। নিয়োগবাণিজ্যসহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত এ চক্রের বিরুদ্ধে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে পোস্টারিংয়ের ঘটনাও ঘটেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রক্টর ওমর ফারুক বলেন, গত এক বছরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। মাস্টাররোলে যারা কাজ করত তাদের মধ্যে পাঁচজনকে স্থায়ী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠী এসব প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পর্যায়ে নিয়ে যেতে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি মাত্র। সহকারী প্রক্টর উত্পল কুমার প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, গত তিন বছরে নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে একটি নিয়োগও হয়নি।
বিশ্ববিদ্যালয়ের নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. এম নুরুল ইসলাম জানান, নিয়োগ বিষয়ে কিছু অভিযোগ আমিও শুনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি কাজ করে চলেছে। চাকরির কথা বলে টাকা নেয়ার অভিযোগে সম্প্রতি একজন দারোয়ানকে বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তির বাইরে একজনও নেয়া হয়নি। তার (ভিসির) অজান্তে কোনো নিয়োগ হতে পারে না বলেও জানান তিনি।
[
লেখাটি আমার দেশ পত্রিকা থেকে নেয়া
Click This Link
]
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোন অভিজ্ঞ শিক্ষক নেই সত্যি কথা বলতে ভাল মানের কোন শিক্ষক নেয়া হয় না । বিশ্ববিদ্যালয়ে সিএস ই বিভাগ এ মোট শিক্ষক পাঁচ জন আবার সিএস ই বিভাগ এ ব্যাচ এর সংখ্যা ও পাঁচটি । মাত্র পাঁচ জন শিক্ষক পাঁচটি ব্যাচ এর ক্লাস নেয় । এক একজন শিক্ষক পাঁচ থেকে ছয়টা সাবজেক্ট এর ক্লাস নেয় যা বিশ্ববিদ্যালয়ে কোন নিয়ম এর মধ্যে পরে না কিন্তু তারা এ কাজটা খুব ভালভাবে করে আসছে । এ অনিয়ম এর বিরুদ্ধে স্টুডেন্টরা ভয়ে কোন কথা বলতে পারে না । কোন কথা বললে তাদের কে নানাভাবে হইরানি করা হয় । পরীক্ষায় কম নাম্বার দেয়া ল্যাব এ ফেল করা এমনকি ফাইনাল পরীক্ষায় ও তাদেরকে ফেল করানো হয় । আর যে পাঁচ জন শিক্ষক আছে তাদের যোগ্যতা নিয়ে ও প্রশ্ন রয়েছে । সত্যি কথা বলতে তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবার মত কোন যোগ্যতা নাই । কিন্তু তারা বিভিন্ন অনিয়ম এর মাধ্যমে মুখোশ ধারি শিক্ষক এ পরিনত হয়েছে । এটাতো শুধু সিএস ই বিভাগ এর কথা বললাম কিন্তু অন্য বিভাগ এও বেশি ভাল অবস্থা না । বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে এত করুন অবস্থা যা বাইরে থেকে বুঝা যাই না । আপনাদের মনে হতে পারে আমার এ কথা গুলো সম্পুর্ন সত্যি কিনা ? যদি কেউ একটু খোঁজ নেন অথবা বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্ট এর সাথে কথা বলেন তাহলে জানতে পারবেন আমার এ কথা গুলো ১০০% সত্যি । তাই যে সব ভাইরা আমার এ লেখাটি পড়বেন তারা দয়া করে বিভিন্ন ব্লগ ও facebook এ লেখাটি শেয়ার করবেন ও অন্য ভাইদের ও জানাবেন । আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার ফলে একটি বিশ্ববিদ্যালয় দুর্নীতি থেকে মুক্ত হতে পারে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×