somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিবন্ধটি খালেদারই জানালেন ওয়াশিংটন টাইমস সম্পাদক

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন টাইমসে এ বছরের ৩০ জানুয়ারি প্রকাশিত নিবন্ধটি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বলে দাবি করেছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তরকে মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন।

ডেভিড এস জ্যাকসন বলেন, “লন্ডনের মধ্যস্থতাকারী মার্ক পার্সির মাধ্যমে খালেদা জিয়ার লেখা নিবন্ধটি আমাদের কাছে আসে। পার্সি খালেদা জিয়ার পক্ষে কাজ করেছেন। আমরা আগে-পরে নিশ্চিত হয়েই নিবন্ধটি প্রকাশ করেছি।“

তিনি বলেন, “নিবন্ধটির নির্ভরযোগ্যতা আমাদের কাছে নিঃসন্দেহ।”

ডেভিড এস জ্যাকসন জানান, মার্ক পার্সি লন্ডনের জনসংযোগ প্রতিষ্ঠান বিটিপির অন্যতম অংশীদার। আর এটি বিভিন্ন দেশের হয়ে কাজ করে থাকে।

এদিকে, জানা যায়, মার্ক পার্সি ১৯৯২ সাল থেকে যুক্তরাজ্যের সবকটি নির্বাচনে প্রচারের কাজ করেছেন। তিনি একসময় টেলিকম অপারেটর ভোডাফোনেরও কমিউনিকেশন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত দ্য ওয়াশিংটন টাইমস পত্রিকায় এ বছরের ৩০ জুন ‘জিয়া: দ্য থ্যাঙ্কসলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে খালেদা জিয়ার একটি নিবন্ধ প্রকাশিত হয়।

এ নিবন্ধে তিনি হাসিনা সরকারের আমলে শ্রম অধিকার না দেওয়া ও বিরোধী মত দমনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে যে জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস) দেয়, তা বাতিলের অনুরোধ করেন।

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করলে সংসদে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি এবং সংসদ নেতা শেখ হাসিনা সংসদে এর জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেই দায়ী করেন।

কিন্তু, প্রকাশিত এই নিবন্ধটি তার লেখা নয় বলে খালেদা জিয়া সংসদকে জানান।

সংসদে তিনি বলেন, “বলা হয়েছে, আমি নাকি চিঠি দিয়ে এই সুবিধা বন্ধ করেছি। কিন্তু, আমি কোনো চিঠি পাঠাইনি” এবং শেখ হাসিনার হাতে থাকা কপি দেখে তিনি আবার বলেন, “এটা আমার নয়। এমন কোনো লেখা আমি পাঠাইনি।”

তার এ বক্তব্যের পরই বিভিন্ন মিডিয়ায় বিতর্ক ছড়িয়ে পড়ে ও তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এর পরিপ্রেক্ষিতে একাত্তর টিভি চ্যানেল ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসনের কাছে জানতে চায়, ৩০ জানুয়ারি প্রকাশিত নিবন্ধটি খালেদা জিয়ার লেখা কিনা।

এর উত্তরে তিনি জানান, নিবন্ধটি খালেদা জিয়ারই লেখা।

এ ছাড়া সংসদে শেখ হাসিনা প্রকাশিত নিবন্ধটি দেখিয়ে জানান, নিবন্ধটির খালেদা জিয়ার লেখা। তার এই লেখার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করেছে।
Collected:আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×