somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালির আত্মসম্মানবোধ

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা যারা বাংগালি মতান্তরে বাংলাদেশী; তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে! সেটা হচ্ছে,যেহেতু আমরা আক্ষরিক খুব একটা অর্থ-সম্পদশালী নই তাই তথাকথিত সম্মান ও মর্যাদাই আমাদের কাছে সবচেয়ে বড়
সম্পদ! আর তাই, আমরা এ পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দিই, সেটা হচ্ছে তথাকথিত 'আত্মসম্মান'! আমাদের মধ্যে আরো একটা ধারণা প্রবল,সেটা হচ্ছে, এই তথাকথিত 'আত্মসম্মান' এর
মানদণ্ড হচ্ছে উচ্চতর শিক্ষা!এ কারণে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য থাকে উচ্চতর শিক্ষা গ্রহণ
এবং (অত্যন্ত দুঃখজনকভাবে)সে শিক্ষা বিক্রয় করে একটা ভালো চাকরি নিয়ে সুখে-শান্তিতে জীবন-যাপন! না, সুখে-শান্তিতে জীবন-যাপন করাতে কোনো সমস্যা নেই; সমস্যা অন্য জায়গায়— ঐ যে, 'ভালো চাকরি'!
ওটা কে দেবে?!!প্রকৃত অর্থে, আমাদের এই দেশের মতো দেশগুলিতে, যাদের নিজস্ব অর্থ-সম্পদ বা উৎপাদনের অবস্থা সঙ্গিন; তাদের প্রধান লক্ষ্য কখনোই 'উচ্চতর শিক্ষা অর্জন' হতে পারে না! আমাদের জাতিগত লক্ষ্য
এখন হতে হবে উৎপাদন ও সম্পদ বৃদ্ধি!আমাদের বুঝতে হবে— উচ্চতর শিক্ষা সবার জন্য নয়! দেশের সকল যুবক-যুবতি যদি অনার্স,মাস্টার্স, পিএইচডি করে ফেলে,তাহলে দেশের উন্নতি হবে— আমাদের এ
ধারণা নিতান্তই অমূলক!বাস্তবে বরং উল্টোটাই হবে!মনে রাখতে হবে, দেশের উন্নতি-অগ্রগতির জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি! আর এ দক্ষ জনশক্তি শুধু 'বাবু সাহেব'হয়ে চেয়ারে দোল খাওয়া জনশক্তি হলে হবে না, কাজ করা জনশক্তি হতে হবে! অর্থাৎ আমাদের কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকতে হবে! নিজ উদ্যোগে আত্মকর্মসংস্থানের পথ অবলম্বন করতে হবে! চাকরি করার নয়, চাকরি দেয়ার উপায় অবলম্বন করতে হবে!
আমাদের বুঝতে হবে— সবাই চাকরি 'করতে' চাইলে, চাকরি দেবে কে?! চাকরি দেয়ার লোক না থাকলে, উচ্চশিক্ষা নেয়ার পর একজন যুবক চাকরি পাবে কোত্থেকে?! এ ব্যাপারে নির্বুদ্ধিতার কারণেই মূলত
'শিক্ষিত বেকার' এর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে!আমাদের বুঝতে হবে— চাকরি করার চাইতে চাকরি দিতে পারাটা অধিক সম্মানজনক!যতদিন পর্যন্ত আমরা আমাদের ধ্যানধারণা ও চিন্তাচেতনা পরিবর্তন করতে না পারছি,নিজ প্রচেষ্টায় আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিতে না পারছি— ততদিন
আমাদের বড় দাগে উন্নতি সম্ভব নয়;'সর্বজনীন' উচ্চতর শিক্ষা আমাদের কিছুই দিতে পারবে না!

[সম্পূরক ভাবনা: এদেশে চাকরি পাওয়ার জন্য ২/৫ লক্ষ টাকা ঘুষ দিতে অনেকেই প্রস্তুত থাকে; কিনতু দুঃখের বিষয় হচ্ছে তারা ঐ টাকা দিয়ে আত্মকর্মসংস্থান করতে আগ্রহী নয়!]
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×